শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে নথি হাতিয়ে পালানোর চেষ্টা, ব্যংককে গ্রেপ্তার চার চীনা নাগরিক

AD | ৩১ মার্চ ২০২৫ ০৪ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের ফলে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ভেঙে পড়েছে একটি নির্মীয়মাণ ৩০ তলা বহুতল। সেই ঘটনাস্থল থেকে চার চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিপর্যয়স্থল থেকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা। ওই চারজনের কাছ থেকে মোট ৩২টি ফাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্কক পুলিশ।

গত শুক্রবার মধ্য মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩০ তলা বিশিষ্ট নির্মীয়মাণ বহুতল ভবন ধসের ঘটনায় চীন-সমর্থিত একটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্যঙ্কক প্রশাসন। অসম্পূর্ণ ভবনটি কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে, ধুলো এবং ধ্বংসাবশেষের মেঘ বাতাসে ছড়িয়ে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েন। ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এখনও অনেকের খোঁজ মেলেনি।

বহুতলটি ভেঙে পড়ার পর স্থানীয় প্রশাসনের তরফে ওই জায়গাটিকে ‘সংরক্ষিত এলাকা’ বলে চিহ্নিত করে দেওয়া হয়। অনুমতি ছাড়া সেখানে কারও প্রবেশ সম্ভব নয়। কিন্তু পুলিশ হঠাৎ জানতে পারে, কয়েক জন ওই এলাকায় ঢুকে গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা করছেন। পুলিশ সূত্রে খবর, যে চার জন নথি চুরি করতে ঢুকেছিলেন, তাঁদের মধ্যে এক জনের কাছে বৈধ কাগজ ছিল। তিনি ওই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাকি তিন জন এলাকায় ঢুকেছিলেন বেআইনি ভাবে। তাঁরা যে নথি চুরি করেছিলেন, তার মধ্যে ছিল বহুতল তৈরির নকশা এবং নির্মাণ সংক্রান্ত দরকারি কাগজপত্র। 

চার জনকেই অবশ্য জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পরে রবিবার, চাতুচাক জেলা কর্তৃপক্ষ ধসে পড়া বহুতলের ধ্বংসস্তূপের জায়গায় প্রবেশ করে এবং ধসে পড়া ভবন থেকে নথিপত্র সরিয়ে সরকারি নির্দেশ লঙ্ঘনের জন্য পাঁচজন চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ফলস্বরূপ, পুলিশ চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। পঞ্চম ব্যক্তি, তাঁদের নিয়োগকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া