শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩১ মার্চ ২০২৫ ০৩ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বার নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন তিনি। গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ- পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)-এর সদস্যরা ভারতের প্রতিবেশী দেশটিতে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে কাজ করার জন্য এবছর ইমরানকে মনোনীত করেছেন।
নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের অন্তর্গত অ্যাডভোকেসি গ্রুপ পিডব্লিউএ সোমবার খানের মনোনয়ন ঘোষণা করেছে। দলের তরফ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ''পার্টিয়েট সেন্ট্রামের পক্ষ থেকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মনোনীত করার অধিকার থাকায় পাকিস্তানের মানবাধিকার এবং গণতন্ত্রের সঙ্গে কাজের জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য আমরা মনোনীত করেছি।"
২০১৯ সালে ভারতের সঙ্গে দ্বন্দ্ব কমানোর জন্য তাঁর চেষ্টার জন্য ইমরানকে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছিল। পাকিস্তানের সংসদে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বালাকোট বিমান হামলার সময় পাকিস্তানের মাটিতে আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে শত্রুতা কমিয়েছিল।
সেই সময় ইমরান বলেছিলেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন নিজের এক্স হ্যান্ডলে লিখেছিলেন, "এই পুরস্কারের যোগ্য ব্যক্তি তিনিই হবেন, যিনি কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে কাশ্মীর বিরোধের সমাধান করবেন এবং উপমহাদেশে শান্তি ও মানবোন্নয়নের পথ প্রশস্ত করবেন।"
পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি তিনি। এ বছর জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ছিল চতুর্থ বড় মামলা যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় উপহার বিক্রি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস এবং বেআইনি বিবাহ সম্পর্ক- এই তিনটি মামলার সাজা আদালত কর্তৃক বাতিল বা স্থগিত করা হয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর নরওয়েজিয়ান নোবেল কমিটি বহু মনোনয়ন পায়। এরপর তারা দীর্ঘ আট মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?