সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ মার্চ ২০২৫ ০১ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কেলগ কলেজে সেদিন উন্মাদনা ছিল তুঙ্গে। উন্মাদনার কারণ বাংলার মুখ্যমন্ত্রী। কেলগে রাজনীতির ময়দানে দীর্ঘ পথচলার কথা, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর উন্নয়ন, প্রকল্পের বাস্তবায়ন, তাঁর জমানায় শিশুকন্যা ও নারীদের জীবনের মানোন্নয়নের কথা বলতে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা-ভাষণের জন্য যে বিলেতে উন্মাদনা তুঙ্গে, মমতা অক্সফোর্ডে পৌঁছনোর আগেই জানা গিয়েছিল তা। অনেক আগে থেকেই বিশেষ অনুষ্ঠানের দর্শক হওয়ার রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, হাউসফুলও হয়ে গিয়েছিল, তথ্য প্রকাশ্যে এসেছিল আগেই। প্রায় তিনশ মানুষ নানা প্রান্ত থেকে হাজির হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রীর কথা শুনতে।
মমতা তাঁর জীবনের কথা, লড়াই সংগ্রামের কথা শুরুও করেছিলেন। কিন্তু মাঝে হঠাৎ ছ-সাতজন হলের ভিতরে একপ্রকার অসভ্যতা শুরু করেন। মুখ্যমন্ত্রীর কথার মাঝেই গলা চড়িয়ে আক্রমণ করতে শুরু করেন কুৎসিত ভঙ্গিতে। যেসব প্রশ্ন করেন, খুব সহজেই বোঝা যায়, মমতার সেদিনের ভাষণ-বক্তব্যে সেসব প্রশ্ন একেবারেই খাপছাড়া ছিল। সবচেয়ে বড় কথা, মমতার কেলগ-বক্তৃতা বাংলা, ভারত ছাড়িয়ে বহু মানুষ লাইভ শুনছিলেনও। বিশৃঙ্খলার ঘটনায় ক্ষুব্ধ তাঁরাও।
করণ বিলিমোরিয়া, গোটা ঘটনায় মমতার পাশেই ছিলেন যিনি, সর্বভারতীয় সংবাদ সংস্থায় একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ঠিক কী পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিলেন ওই ছ-সাতজন। কীভাবেই বা ওই পরিস্থিতিতেও ধৈর্য হারাননি বাংলার মুখ্যমন্ত্রী। করণ বলছেন, সেদিন যে কয়েকজন এই কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা সকলেই এসএফআই ইউকে শাখার সদস্য। তাঁদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না তিনি।
উল্লেখ্য, সেদিন শুধু অক্সফোর্ড থেকে নয়, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়েছিলেন মমতার কথা শুনতে। হঠাৎ এরকম গোলমাল শুরু হওয়ায় তাঁরাও বিরক্ত হয়ে পড়েন। যাঁরা সুস্থ পরিবেশে বাংলার মুখ্যমন্ত্রীর কথা শুনতে গিয়েছিলেন, তাঁরাই শুরু করেন পাল্টা আপত্তি। প্রতিবাদের নামে চেঁচামেচি, প্ল্যাকার্ড-প্রদর্শনের উল্টোদিকে দাঁড়িয়ে তাঁরা বলেন, তাঁরা কথা শুনতে এসেছেন মমতার। করণও জানিয়েছেন, তিনি বারবার চিৎকার বন্ধ করতে বলেছিলেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতাও বিন্দুমাত্র ধৈর্য হারাননি। মমতা সেদিন অধৈর্য না হয়ে গিয়ে আয়োজকদের বলেন, এরকম সমস্যা এই ধরনের অনুষ্ঠানে হতে পারে। এর পর উপস্থিত জনতার চাপে দলটি প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যায়। আন্দোলনের নৌকায় জল না পেয়ে স্থানত্যাগ করে বলা চলে। সাক্ষাৎকারে করণের কথাতেও মমতার ধৈর্যের প্রশস্তি।
বিশেষ দিনে নিরাপত্তায় ত্রুটি রাখেনি অক্সফোর্ডও। কেলগ কলেজ ও অক্সফোর্ডের নিরাপত্তারক্ষীরা সদা সতর্ক ছিলেন এই অনুষ্ঠানকে ঘিরে। গোটা ঘটনার পর, আয়োজকদের তরফ থেকে করণকে মমতার কাছে ক্ষমা চাইতেও দেখা যায়। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গোটা ঘটনায় মমতা ভীষণ ‘আন্ডারস্ট্যান্ডিং’ ছিলেন।
পড়ুয়া সংখ্যার বিচারে কেলগ অক্সফোর্ডের বৃহত্তম কলেজ। সেখানে মহিলা রাজনীতিক হিসেবে মমতার কথা শোনার উৎসাহ ছিল তুঙ্গে। সর্বভারতীয় সংবাদ সংস্থায় মমতার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য তুলে ধরেন করণ। কেলগের সেদিনের অনুষ্ঠানের উৎসাহই আসলে প্রতিবাদীদের সংখ্যালঘু করে দিয়েছে। অল্পবিস্তর চেঁচামেচি হলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ঠান্ডা মাথায়, সহিষ্ণুতা ও গণতান্ত্রিক চেতনাকে গুরুত্ব দিয়ে যেভাবে পরিস্থিতি সামেলছেন সেটা সত্যই শিক্ষণীয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?