শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | 'জিবলি'-তে মজে গোটা বিশ্ব, কতটা নিরাপদ চ্যাটজ্পিটির এই ফিল্টার, আপনার তথ্য সুরক্ষিত থাকছে তো?

AD | ৩১ মার্চ ২০২৫ ০০ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহে ওপেনএআই চ্যাটজিপিটি-তে জিবলি-স্টাইলের এআই ইমেজ জেনারেটর চালু করার পর থেকে, এটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। রাজনীতিবিদ এবং সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই 'জিবলি' কিংবদন্তি হায়াও মিয়াজাকির সিগনেচার স্টাইলে এআই দিয়ে তৈরি তাঁদের ছবি শেয়ার করছেন সমাজমাধ্যমে। ওপেনএআইয়ের সর্বশেষ আপডেটটি মানুষকে তাঁদের নিজস্ব ছবি  এমনকি ভাইরাল ইন্টারনেট মিমকেও আশ্চর্যজনক জিবলি শিল্পকর্মে রূপান্তর করে দিচ্ছে।

কিন্তু সবাই এই স্রোতে ভেসে যাননি। ডিজিটালজগতে ব্যক্তি গোপনীয়তা নিয়ে করা বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ আশঙ্কা প্রকাশ করেছেন, ওপেনএআই হয়তো এই প্রবণতাকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের জন্য হাজার হাজার ব্যক্তিগত ছবি সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে তারা অজান্তেই ওপেনএআই-এর কাছে নতুন মুখের তথ্য হস্তান্তর করে দিচ্ছেন হয়তো। এর ফলে গোপনীয়তার লঙ্ঘন হতে পারে।

শিল্পের এআই-এর প্রভাব এবং ভবিষ্যতের শিল্পীদের জীবিকায় কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে সকলেই চিন্তিত। 'জিবলি' অ্যানিমেশনের জনক হায়াও মিয়াজাকি এর আগেও বহুবার অ্যানিমেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞদের মত, ব্যবহারকারীরে যেহেতু স্বেচ্ছায় তাঁদের ছবি চ্যাটজিপিটি-তে আপলোড করছেন, সেক্ষেত্রে সেই তথ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে ওপেনএআই-কে কোনও আইনি বাধার সম্মুখীন হতে হবে না।

ইউরোপিয়ান ইউনিয়নের সাধারণ তথ্য সুরক্ষা নিয়ন্ত্রণ আইনের আওতায় ওপেনএআই-কে কোনও ব্যবহারকারীর সমস্ত ছবি ইন্টারনেট থেকে মুছে ফেলতে হবে এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দল বলে পরিচিত 'হিমাচল সাইবার ওয়ারিয়র্স' লিখেছে, "জিবলি ব্যবহারের আগে একবার ভাবুন। ওই সুন্দর জিবলি-স্টাইলের সেলফিটা? এর দাম আপনাক কল্পনার বাইরে হতে পারে। ছবির অপব্যবহার বা অপকর্মে ব্যবহার করা হতে পারে। আপনার সম্মতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা এটি ব্যবহার করতে পারে। বিজ্ঞাপনের জন্য এই ছবি বিক্রি করা হতে পারে। সাইবার স্মার্ট থাকুন। আপনার গোপনীয়তা গুরুত্বপূর্ণ।"

ওপেনএআই এখনও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে কোনও বিবৃতি জারি করেনি। চ্যাটজিপিটি-কে জিবলি স্টাইল ছবি তৈরি করার জন্য ব্যক্তিগত ছবি আপলোড করা নিরাপদ কি না তা জিজ্ঞাসা করায় উত্তর দেয়, "না, কোনও এআই টুলে ব্যক্তিগত ছবি আপলোড করা নিরাপদ নয় যদি না আপনি এর গোপনীয়তা নীতি এবং তথ্যের ব্যবহার সম্পর্কে নিশ্চিত হন। ওপেনএআই নির্দিষ্ট সময়ের বাইরে আপলোড করা ছবি রেখে দেয় না বা ব্যবহার করে না। তবে এআই পরিষেবাগুলির সঙ্গে সংবেদনশীল বা ব্যক্তিগত ছবি শেয়ার করা এড়িয়ে চলা সর্বদা ভাল।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া