শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ এপ্রিল ২০২৫ ১৩ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজনীর ইতিহাসের ইতিহাসে জ্বল জ্বল করছে পেদ্রো লাসকুরাইনের নাম। এই রাজনীতিবিদ ১৯১৩ সালে ১৯ ফেব্রুয়ারি মাত্র ৪৫ মিনিটের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন! বিশ্ব রাজনীতির ইতিহাসে পেদ্রো লাসকুরাইন হলেন সবচেয়ে কম সময়ের প্রেসিডেন্ট।
পেদ্রো লাসকুরাইন ১৮৫৮ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে তিনি ছিলেন আইনজীবী। ক্রমেই রাজনীতির বিভিন্ন স্তর অতিক্রম করে পেদ্রো মেক্সিকোর সর্বোচ্চ নেতৃত্বের পদে বসেন। তিনি ১৯১০ সালে তাঁর নিজের শহরের মেয়র হন। তারপর থেকেই তাঁর উত্থান।
১৯১৩ সালে মেক্সিকো ভীষণ অস্থির। তিন দশকেরও বেশি সময় ধরে শাসন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পোরফিরিও ডিয়াজ বহু আন্দোলনের চাপে শেষপর্যন্ত পদত্যাগ করেন। তিনি ফ্রান্সিসকো মাদেরো-কে প্রেসিডেন্ট্রের কুর্সিতে বসান। তবে, মাদেরোর প্রশাসন স্বল্পস্থায়ী ছিল। কারণ জেনারেল ভিক্টোরিয়ানো হুয়ের্তা একটি অভ্যুত্থান ঘটান। যাতেই কুোকাত হয় মাদেরোর প্রশাসন।
সেই সুযোগেই লাসকুরাইন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রবেশ করেন। লাসকুরাইন ছিলেন মাদেরো বিদেশমন্ত্রী। ভিক্টোরিয়ানো হুয়ের্তার চাপে মাদেরো এবং উপ-রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতা যায় হুয়ের্তার কাছে। ক্ষমতা দখলের পর হুয়ের্তা মাদেরোর বিদেশমন্ত্রী লাসকুরাইনেকে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। কিন্তু, ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য, হুয়ের্তার একজন 'অস্থায়ী প্রেসিডেন্টে'র প্রয়োজন ছিল। তিনি বেছে নেন লাসকুরাইনকে। জীবন বাঁচাতে এই পদক্ষেপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন পেদ্রো লাসকুরাইন।
পেদ্রো লাসকুরাইন মেক্সিকোর প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন। কিন্তু, মাত্র ৪৫ মিনিটের মধ্যে ফের ক্ষমতা দখল করেন ভিক্টোরিয়ানো হুয়ের্তা। তিনিই হন প্রেসিডেন্ট।
তবে, হুয়ের্তার কর্মকাণ্ড সম্মানজনক ছিল না। তিনি রাষ্ট্রপতি মাদেরো এবং উপ-রাষ্ট্রপতি সুয়ারেজকে আশ্বস্ত করেছিলেন যে, পদত্যাগ করার পরে তাঁরা নিরাপদ থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের মৃত্যুদণ্ড হয়।
লাসকুরাইনের অবস্থা কী হয়েছিল? লাসকুরাইন, হুয়ের্তার সঙ্গে সংঘাতে জড়াননি। লড়াই থেকে দূরে ছিলেন। তিনি ফের তাঁর আইন পেশায় ফিরে যান এবং নীরবে জীবন কাটাতে থাকেন। ১৯৫২ সালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রেসিডেন্ট পেদ্রো লাসকুরাইন প্রয়াত হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?