বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে গিয়েছিল সদ্যজাতকে? সিসিটিভি ফুটেজ দেখে নাবালিকাকে ধরতেই যা বলল কারণ, চমকে যাবেন

Riya Patra | ৩১ মার্চ ২০২৫ ২৩ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, দিন কয়েকআগে মুম্বই বিমানবন্দরের শৌচালয়ে উদ্ধার হয়েছিল এক সদ্যোজাতর দেহ। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ পায় নাবালিকার। গোটা ঘটনা সম্পর্কে ১৬ বছরের তরুণী যা জানিয়েছে, শুনলে অবাক হবেন।

বয়স ১৬, সাত মাসের অন্তঃস্বত্বা, গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশকে জানিয়েছে, সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই কারণেই ট্রেন ভ্রমণ এড়িয়ে বিমানে করে যাচ্ছিলেন রাঁচি, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। তবে উড়ানের বেশকিছুক্ষণ আগেই আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। মাকে সঙ্গে নিয়ে শৌচাগারে যেতেই জন্ম হয় সন্তানের। তার দাবি, মিসক্যারেজ হয়। সন্তান নয়, ভ্রূণ, কী করবে সেই মুহূর্তে? গোটা ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন তরুণীর মা। পুলিশকে জানিয়েছেন, তিনি মেয়েকে সাহায্য করেছিলেন জন্ম নেওয়া সন্তানের দেহ ডাস্টবিনে ফেলতে। মা-মেয়ে দু’ জনেই জানিয়েছেন, বিমানবন্দরের ঘটনার দু’দিন আগে তরুণী আচমকা পড়ে গিয়েছিলেন। 

পুলিশ তদন্ত চালাচ্ছে, অপেক্ষা ময়নাতদন্তের। তারপরেই বুঝতে পারা যাবে, সন্তানের জন্ম প্রসঙ্গে যে তথ্য দিচ্ছে মা, তা সঠিক কি না, অর্থাৎ মিসক্যারেজ, ভ্রূণ তথ্য সঠিক কি না। 

পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েকদিনের মাথায় সিসিটিভি ফুটেজ থেকে এই দু’জনকে খুঁজে বের করে, টিকিট ডিটেলস থেকে বাকি তথ্য উদ্ধার করেছে তারা। একই সঙ্গে জানা গিয়েছে,  তরুণী যাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয়েছে। গোটা ঘটনা প্রসঙ্গে মা-মেয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া