শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মাত্র তিন সেকেন্ডে তিনটি দেশ ভ্রমণ! অবিশ্বাস্য মনে হলেও সত্যি, কীভাবে সম্ভব? দেখুন ভাইরাল ভিডিও

RD | ৩১ মার্চ ২০২৫ ২১ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: যাঁদের পায়ের তলায় সর্ষে, দেশ পেরিয়ে বিদেশে ঘুরতে আগ্রহী, এই প্রতিবেদন তাঁদের জন্য। বিদেশ ভ্রমণের সময় দরকার পাসপোর্ট, ভিসা। তবে বেশ কিছু দেশ আগমনের সময় ভিসা সুবিধা প্রদান করে, যা যাত্রাকে কিছুটা সহজ করে তোলে। আবার অন্যদের আগে থেকে ভিসা পারমিটের প্রয়োজন হয়। আপনি যদি একসঙ্গে একাধিক দেশ ভ্রমণ করতে চান, তাহলে ডকুমেন্টেশন প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে। কিন্তু, সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক তরুণী একাধিক ভিসার ঝামেলা ছাড়াই মাত্র তিন সেকেন্ডে তিনটি দেশ ভ্রমণ করছেন।

বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি।  ভাইরাল সেই ভিডিওটি ইনস্টাগ্রামে ৬ লক্ষেরও বেশি ভিউ হয়েছে।

এখন প্রশ্ন হল কীভাবে তিন সেকেন্ডে তিনটি দেশ ভ্রমণ সম্ভব? সম্রাঙ্গী সাধু ঝিলিকের শেয়ার করা ভিডিও-টির ক্যাপশনে লেখা রয়েছে, "আচেন শহরের কাছে বিখ্যাত তিন দেশের স্থান।" ফুটেজে, সম্রাঙ্গী এমন একটি অনন্য স্থানে দাঁড়িয়ে আছেন, যেখানে জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের সীমান্ত মিলিত হয়েছে। একটি সহজ লাফ দিয়ে, তিনি কয়েক সেকেন্ডের মধ্যে তিনটি দেশে চলে যাচ্ছেন! 

মজার বিষয় হল, এই স্থানে দেশগুলির কোনওটিরই কোনও সামরিক উপস্থিতি নেই। স্থানটি জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মধ্যে বিভক্ত, যা ভ্রমণকারীদের সহজেই তিনটির যে কোনও একটিতে যেতে দেয়।

কেউ ভিসা ছাড়াই এই দেশগুলিতে যেতে পারে? উত্তর হল, হ্যাঁ। ইউরোপীয় দেশগুলি একটি শেনজেন ভিসা দিয়ে থাকে।  যা দিয়ে ইউরোপের ২৭টি দেশে অবাধে পর্যচকরা চলাচল করে। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। যদিও নরওয়ে এবং সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়, তবুও ওই দেশগুলিতে প্রবেশের জন্য শেনজেন ভিসা গ্রাহ্য। 

হাজার হাজার মানুষ বাইরাল সেই ভিডিও-টি লাইক এবং শেয়ার করেছেন। বহু মানুষ মন্তব্য করেছেন।  ফিরোজ ভেলুকুঝি নামে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, "পাসপোর্ট নিয়ন্ত্রণ কোথায়?" অন্য একজন জিজ্ঞাসা করেছেন, "আমরা কি সেখানে ট্রেনে ভ্রমণ করতে পারি?"
জেরার্ড ম্যাকবেলা সঠিক অবস্থান জিজ্ঞাসা করেছেন। অন্যদিকে কার্লোস ক্যারিয়ন একটি আকর্ষণীয় প্রশ্ন করেছেন:, "যদি একজন গর্ভবতী মহিলা এই তিন দেশের ওই জায়গায় সন্তান জন্ম দেন, তাহলে সন্তানের নাগরিতকত্ব কী হবে?" অন্য একজন মন্তব্যে হাস্যরস ভরা। তিনি লিখেছেন, "আমরা ভারত, পাকিস্তান এবং চিনের সঙ্গে এই ধরনের বিষয় চেষ্টা করতে পারি, কিন্তু দুঃখের বিষয়, আমরা তা দেখার জন্য বেঁচে থাকব না।"

 যাঁদের পায়ের তলায় সর্ষে, দেশ পেরিয়ে বিদেশে ঘুরতে আগ্রহী, এই প্রতিবেদন তাঁদের জন্য। বিদেশ ভ্রমণের সময় দরকার পাসপোর্ট, ভিসা। তবে বেশ কিছু দেশ আগমনের সময় ভিসা সুবিধা প্রদান করে, যা যাত্রাকে কিছুটা সহজ করে তোলে। আবার অন্যদের আগে থেকে ভিসা পারমিটের প্রয়োজন হয়। আপনি যদি একসঙ্গে একাধিক দেশ ভ্রমণ করতে চান, তাহলে ডকুমেন্টেশন প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে। কিন্তু, সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক তরুণী একাধিক ভিসার ঝামেলা ছাড়াই মাত্র তিন সেকেন্ডে তিনটি দেশ ভ্রমণ করছেন।

বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি।  ভাইরাল সেই ভিডিওটি ইনস্টাগ্রামে ৬ লক্ষেরও বেশি ভিউ হয়েছে।

এখন প্রশ্ন হল কীভাবে তিন সেকেন্ডে তিনটি দেশ ভ্রমণ সম্ভব? সম্রাঙ্গী সাধু ঝিলিকের শেয়ার করা ভিডিও-টির ক্যাপশনে লেখা রয়েছে, "আচেন শহরের কাছে বিখ্যাত তিন দেশের স্থান।" ফুটেজে, সম্রাঙ্গী এমন একটি অনন্য স্থানে দাঁড়িয়ে আছেন, যেখানে জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের সীমান্ত মিলিত হয়েছে। একটি সহজ লাফ দিয়ে, তিনি কয়েক সেকেন্ডের মধ্যে তিনটি দেশে চলে যাচ্ছেন! 

মজার বিষয় হল, এই স্থানে দেশগুলির কোনওটিরই কোনও সামরিক উপস্থিতি নেই। স্থানটি জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মধ্যে বিভক্ত, যা ভ্রমণকারীদের সহজেই তিনটির যে কোনও একটিতে যেতে দেয়।

কেউ ভিসা ছাড়াই এই দেশগুলিতে যেতে পারে? উত্তর হল, হ্যাঁ। ইউরোপীয় দেশগুলি একটি শেনজেন ভিসা দিয়ে থাকে।  যা দিয়ে ইউরোপের ২৭টি দেশে অবাধে পর্যচকরা চলাচল করে। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। যদিও নরওয়ে এবং সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়, তবুও ওই দেশগুলিতে প্রবেশের জন্য শেনজেন ভিসা গ্রাহ্য। 

হাজার হাজার মানুষ বাইরাল সেই ভিডিও-টি লাইক এবং শেয়ার করেছেন। বহু মানুষ মন্তব্য করেছেন।  ফিরোজ ভেলুকুঝি নামে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, "পাসপোর্ট নিয়ন্ত্রণ কোথায়?" অন্য একজন জিজ্ঞাসা করেছেন, "আমরা কি সেখানে ট্রেনে ভ্রমণ করতে পারি?"
জেরার্ড ম্যাকবেলা সঠিক অবস্থান জিজ্ঞাসা করেছেন। অন্যদিকে কার্লোস ক্যারিয়ন একটি আকর্ষণীয় প্রশ্ন করেছেন:, "যদি একজন গর্ভবতী মহিলা এই তিন দেশের ওই জায়গায় সন্তান জন্ম দেন, তাহলে সন্তানের নাগরিতকত্ব কী হবে?" অন্য একজন মন্তব্যে হাস্যরস ভরা। তিনি লিখেছেন, "আমরা ভারত, পাকিস্তান এবং চিনের সঙ্গে এই ধরনের বিষয় চেষ্টা করতে পারি, কিন্তু দুঃখের বিষয়, আমরা তা দেখার জন্য বেঁচে থাকব না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া