বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আজব কাণ্ড, ঋণ শোধ করতে নিজের বাড়ি থেকেই সোনা-নগদ চুরি করলেন গৃহকর্তা! দিল্লিতে শোরগোল

RD | ৩১ মার্চ ২০২৫ ২১ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ঋণে জর্জরিত, হাঁসফাঁস অবস্থা। দেনা মেটাতে তাই নিজের বাড়ির আলমারি থেকে সোনার গয়েনা ও নগদ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ গৃহকর্তার বিরুদ্ধেই। ৪৫ বছরের ওই ব্যক্তি পুলিশে ভুয়ো চুরির অভিযোগ করেছিলেন। সেই তদন্তেই আসল ঘটনা সামনে এল। জেরায় দোষ কবুল করেছেন অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া সোনার গয়েনাগুলি। ঘটনাটি দিল্লির উত্তম নগরের।

ধৃত বুট্টা সিং একজন এসি টেকনিশিয়ান। তাঁর দোকান রয়েছে সেবক পার্কে। বুট্টা ২০২২ সালে ওই দোকান কেনেন। তখন ব্যাঙ্ক থেকে ধার করেছিলেন। এরপর সেই দোকান মেরামতি করতেও ধার করেছিলেন তিনি। এখানেই শেষ নয়। বুট্টার একটি সাত আসনের লাক্সারি ট্যাক্সি রয়েছে। যা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কিনেছিলেন তিনি। এখনও কিস্তিতে ওই দেনা মেটাচ্ছেন তিনি। বিপুল টাকার ঋণ মেটাতে এবার হিমশিম অবস্থা দিল্লির ছোট ব্যবসায়ী বুট্টার। 

ফলে নিজের বাড়ির আলমারিতে রাখা গয়েনা ও নগদ চুরি করে তা দিয়ে ঋণ মেটানোর পরিকল্পনা করেন বুট্টা সিং। যেমন ভাবনা তেমন কাজ। দ্বারকার পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত সিং বলেন, "বুট্টা সিং গত ২১শে মার্চ উত্তম নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁর বাড়ি থেকে একটি সোনার নেকলেস সেট, একটি সোনার মঙ্গলসূত্র, দু'টি সোনার আংটি, একটি সোনার চেন এবং নগদ ৪৫ হাজার টাকা চুরি করেছে।"

তদন্ত চলাকালীন বুট্টার সিং-এর স্ত্রী- পুলিশকে জানান যে, ঘটনার সময় তিনি মুদিখানার জিনিস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় তাঁর স্বামী কাজে বাইরে ছিলেন এবং বাচ্চারা স্কুলে ছিল। তিনি ফিরে এসে গয়নাগুলি খুঁজে পাননি।

ডিসিপি জানিয়েছেন যে, তদন্তকারীরা নজর করেন যে- চুরির জন্য জোর করে বাড়িতে ঢোকার কোনও চিহ্ন নেই। কেবল বুট্টা সিং এবং তাঁর স্ত্রীর কাছেই বাড়ির ও ঘরের চাবি ছিল। এরপর এলাকার সিসিটিভি ফুটেজে দেখা হয়। আর তাতেই রহস্যভেদ হয়। দেখা গিয়েছে যে, ওই সময়ে কোনও অজ্ঞাত ব্যক্তি বুট্টার বাড়িতে ঢোকেননি। তবে বুট্টা সিং নিজে নয় মিনিটের জন্য বাড়িতে প্রবেশ করেছেন এবং বেরিয়ে গিয়েছেন।

সন্দেহ বাড়তেই পুলিশ বুট্টার মোবাইল ফোনের রেকর্ড খতিয়ে দেখে। সেখানে একটি আর্থিক সংস্থার কাছ থেকে সোনার বন্ধক সম্পর্কে পুলিশ জানতে পারে। 
এরপর বুট্টাকে জেরা করা হলে সে দোষ কবুল করে নেন। বুট্টা স্বীকার করেছেন যে, তিনি অতিরিক্ত ঋণ পরিশোধের জন্য গয়নাগুলি চুরি করেছিলেন। 

পুলিশ বুট্টা সিংয়ের কাছ থেকে একটি সোনার নেকলেস সেট এবং একটি সোনার আংটি উদ্ধার করেছে। উত্তম নগরের একটি বন্ধকী দোকানে অন্যান্য সোনার জিনিসপত্র বন্ধক রাখা অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে ধৃতের কোনও অপরাধমূলক রেকর্ড নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া