মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ৩১ মার্চ ২০২৫ ২০ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় সোমবার, ৩১ মার্চ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির অন্যতম শীর্ষ নেত্রী রেণুকা ওরফে বানু, চৈতে ও সরস্বতী নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনী মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার করে এবং পরে শনাক্ত করে। তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার কাডভেন্দির বাসিন্দা রেণুকা দণ্ডকারণ্য স্পেশাল জোনের প্রেস টিমের দায়িত্বে ছিলেন। তাঁর মাথার দাম ৫ লাখ টাকা ধার্য ছিল।
এনকাউন্টারের স্থান থেকে নিরাপত্তা বাহিনী একটি ইনসাস (INSAS) রাইফেল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।
দান্তেওয়াড়ার গিদাম থানার এলাকা এবং বিজাপুর জেলার ভৈরামগড় থানার অন্তর্গত গ্রামগুলিতে জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর একটি বিশেষ দল সোমবার এই অভিযান শুরু করে। অভিযানের এলাকা সীমান্তবর্তী নেলগোড়া, আকেলি ও বেলনার গ্রামের মধ্যে বিস্তৃত ছিল।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয় এবং রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। অভিযানের সময় সকালে একজন মহিলা মাওবাদীর মৃতদেহ, অস্ত্রশস্ত্র, গুলি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাঁকে রেণুকা বলে শনাক্ত করা হয়। এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে।
এর আগে শনিবার, পৃথক দুটি এনকাউন্টারে অন্তত ১৮ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয় এবং চারজন নিরাপত্তা কর্মী আহত হন।
ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলায় এই এনকাউন্টার হয়। পুলিশ জানিয়েছে, সুকমার DRG-র তিনজন এবং CRPF-এর একজন জওয়ান আহত হয়েছেন, তবে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বিজাপুরের নারসাপুর জঙ্গলে শনিবার সন্ধ্যায় এক মাওবাদী নিহত হয়। তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, সুকমার কেরলাপাল থানার অধীনে গোগুন্ডা, নেন্দুম ও উপমপল্লি এলাকায় মাওবাদী উপস্থিতির খবর পেয়ে DRG ও CRPF-এর যৌথ বাহিনী শুক্রবার অভিযানে নামে, যা শনিবার সকালে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাস্তার রেঞ্জে বিভিন্ন এনকাউন্টারে মোট ১১৯ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?