বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সেপ্টেম্বরেই অবসর নিচ্ছেন মোদি! ফাঁস করলেন সঞ্জয় রাউত, প্রধানমন্ত্রীর আরএসএস দপ্তরে যাওয়ার পরদিনই...

RD | ৩১ মার্চ ২০২৫ ১৯ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অবসরের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এমনই দাবি করেলন উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। রবিবারই নাগপুরে আরএসএস-এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তাঁর প্রথম আরএসএস সদর দপ্তরে যাওয়া। আর এই যাওকে কেন্দ্র করেই বোমা ফাটিয়েছেন সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী মোদি গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি, এখন তিনি দলের প্রধান মোহন ভাগবতকে "টাটা, বাই বাই" বলার জন্য সেখানে গিয়েছেন।

কী বলেছেন সঞ্জয় রাউত?

উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা নেতা তথা সাংসদ সোমবার বলেছেন যে, "প্রধানমন্ত্রী মোদি সম্ভবত আগামী সেপ্টম্বরে অবসর গ্রহণের জন্য আবেদন জমা দিতে আরএসএস সদর দপ্তরে গিয়েছেন।" সঞ্জয়ের বিশ্বাস যে, আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। বলেছেন, "আমি যতদূর বুঝতে পারছি যে, সমগ্র সঙ্ঘ পরিবার দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় ফুরিয়ে এসেছে। তাই আরএসএস পরিবর্তন চায় এবং তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে আগ্রহী।"

সাংসদ সঞ্জয় রাউতের আরও দাবি যে, "এবার দেশের প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকে। সেই কারণেই নাগপুরে সঙ্ঘের প্রধান কার্যালয়ে বন্ধ দরজা বৈঠকে মোদিকে ডেকে আলোচনা করা হয়েছে।"

এছাড়াও সঞ্জয়ের দাবি, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকে।

পাল্টা মন্তব্য বিজেপির-

সাংসদের বিস্ফোরক মন্তব্যের পর পরই সোচ্চার হয় বিজেপি। সঞ্জয় রাউতের 'মুঘল' ​​মানসিকতা নিয়ে আক্রমণ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতিতে, বড়রা উপস্থিত থাকাকালীন ছোটরা এভাবে চিন্তা করে না। এটাই মুঘল সংস্কৃতি।" এছাড়াও তাঁর দাবি, ২০২৯ সালেও প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদি-ই। 

উল্লেখ্য যে, দ্বিতীয়বারের মতো কোনও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সঙ্ঘে কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শন করেছেন। ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী তাঁর প্রধানমন্ত্রীত্বের তৃতীয় মেয়াদে নাগপুরে সঙ্ঘের কার্যলয়ে গিয়েছিলেন। 

প্রধানমন্ত্রী মোদি রবিবার নাগপুরে আরএসএস-এর প্রধান কার্যলয়ে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার-কে শ্রদ্ধা জানিয়েছেন। সংগঠনটিকে ভারতের সাংস্কৃতিক ও আদর্শের ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী "বটবৃক্ষ" বলে অভিহিত করেছেন। আরএসএস সদর দপ্তর পরিদর্শনের সময় মোদি সংগঠনের শতাব্দী প্রাচীন আদর্শের প্রশংসা করেছেন। বলেছেন, "১০০ বছর আগে যে আদর্শের বীজ বপন করা হয়েছিল, তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। আরএসএস-এর নীতি ও মূল্যবোধ এটিকে অনেক উচ্চতায় উন্নীত করেছে, লক্ষ লক্ষ করসেবক সংগঠনের শাখা হিসেবে কাজ করেছেন।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া