বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩০ মার্চ ২০২৫ ২৩ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মাইনে ৮০০ টাকা দিতে পারেনি ছাত্রী। তাই ওই পড়ুয়াকে বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ফলে অপমান-অভিমানে আত্মঘাতী হল ১৭ বছর বয়সী নবম শ্রেণির পড়ুয়া রিয়া প্রজাপতি।। ঘটনাটি উত্তর প্রদেশের প্রতাপগড়ের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার অভিভাবকেরা।
নবম শ্রেণির ওই ছাত্রীটি শনিবার পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল। তার মা পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছেন, "স্কুলের ম্যানেজার সন্তোষ কুমার যাদব, অফিসার দীপক সরোজ এবং অধ্যক্ষ রাজকুমার যাদব ও অন্যরা মেয়েকে প্রকাশ্যে অপমান করে। পরীক্ষা দিতে দেয়নি। তাঁদের আচরণে অপমানিত হয়ে আমার মেয়ে বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায়। আমি মাঠে কাজ করতে বেরিয়েছিলাম। যখন বাড়ি ফিরে আসি, তখন দেখি আমার মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে।" তিনি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভারতীয় ন্যায় সংহিতার ১০৭ ধারায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। যা কোনও শিশু বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।
আইনজীবী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ আরিফ বলেন, "মেয়েটিকে বিপদে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার নামে যদি ছাত্রীদের অপমান করা হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ করতে হবে। শিক্ষার ব্যবসার সঙ্গে যুক্তদের সতর্ক হতে হবে যাতে শিশুরা ভালো শিক্ষা পায়।"
জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্গেশ সিং বলেন, তারা একটি মামলা দায়ের করেছেন এবং তদন্ত চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?