শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মার্চ ২০২৫ ২২ : ৪৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: চৈত্রের শুরু থেকেই কাঠফাটা রোদের তেজ। সঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। কয়েকদিনের মধ্যে গরমের তীব্রতা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। কিন্তু কাজের প্রয়োজনে বাইরে না বেরিয়ে উপায় নেই। আর গ্রীষ্মকালে ঠিক কোন পোশাক পরলে স্বস্তি মিলবে, তা নিয়ে চিন্তার শেষ নেই। বিশেষ করে জিনস পরতে অনেকেরই অনীহা দেখা যায়।
বর্তমানে যে কোনও বয়সের পুরুষ-মহিলার মধ্যে জিনসের জনপ্রিয়তা তুঙ্গে। ক্লাসি ব্লু ডেনিম থেকে শুরু করে প্যাস্টেল শেড, মিড ওয়েস্ট থেকে হাই রাইস, সব ধরনের জিন্সই আজকাল বেশ ট্রেন্ডিং। স্বাচ্ছন্দ্যের এই প্যান্টের সঙ্গে কুর্তা বা টি-শার্ট পরে নিলেই মহিলারা অফিস থেকে পার্টি, দিব্যি ঘুরে বেড়াতে পারেন। কিন্তু গরমে এই জিনস পরেই অস্বস্তি বেশি হয়। তাহলে জিনসের পরিবর্তে কী কী বটমওয়্যার পরলে আরাম পাবেন? রইল হদিশ-
• গ্রীষ্মের জন্য একেবারে পারফেক্ট ফ্যাব্রিক হল লিনেন। গরমে এই পোশাক পরে বেশ আরাম পাবেন। শার্ট, কুর্তি ও টপের সঙ্গে মানায় লিনেনের ট্রাউজার্স। তাছাড়া এই ফ্যাব্রিক গায়ের সঙ্গে মিশেও যায় না। জিনসের পরিবর্তে লিনেনের টাউজার্সই রাখতে পারেন কালেকশনে।
• গ্রীষ্মকালে রোজকার পরার জন্য সুতির প্যান্ট রাখতে পারেন। জিনসের সঙ্গে যে সব টপ পরেন, সেগুলি এই কটন প্যান্ট দিয়েও পরা যাবে। দু’-তিনটে কটন প্যান্ট ঘুরিয়ে ফিরিয়ে কুর্তার দিয়ে পরলে আরামের সঙ্গে আপোস করতে হবে না। এতে দিব্যি ফর্ম্যাল লুকেও থাকতে পারবেন।
• গরমে প্রিন্টেড আউটফিটও বেশ চলে। তাই গ্রীষ্মের দাবদাহে ফ্যাশনিস্তা হয়ে উঠতে প্রিন্টের প্যান্ট বেছে নিতে পারেন। সুতির উপর ছোট ছোট প্রিন্টের ট্রাউজার্স বেশ স্টাইলিশ দেখাবে। অফিস ছাড়াও অন্যান্য আউটিংয়ের জন্যও এই বটমওয়্যার ভাল।
• গরমকালে আঁটোসাঁটো পোশাক পরলে অস্বস্তি বাড়ে। তাই এই সময় জিনসের চাহিদা থাকে তলানিতে। এই সময়ে ঢিলেঢালা পালাজো পরতে পারেন। টপ, কুর্তা, শার্ট- সব কিছুর সঙ্গেই এখন পালাজো মানিয়ে যায়। রোদে এই বটমওয়্যার পরলে আরাম হবে।
• অফিসে জগার প্যান্ট পরার উপায় থাকে না ঠিকই। তবে হালকা মেজাজে বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা টুট টাক প্রয়োজনে বাইরে বেরোলে সুতির জগার প্যান্ট দারুণ মানায়। এতে দেখতে যেমন আকর্ষণীয় লাগে, তেমনই থাকে আরামও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?