শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মুঠো মুঠো নয়, রোজ কোন বাদাম কতটা খাবেন? সঠিক পরিমাপ জানলেই মিলবে উপকার

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মার্চ ২০২৫ ২১ : ২৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: খিদে পেলে অনেকেরই মুঠো মুঠো বাদাম খাওয়ার অভ্যাস রয়েছে। সারাদিনে তিনটে ভারী খাবারের মাঝেও টুকটাক মুখ চালানোর জন্য বাদাম ভাল বিকল্প হতে পারে, এমনই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাঁচা হোক বা শুকনো খোলায় ভাজা, বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য বিশেষ উপকারী। তবে প্রতিদিন বাদাম খাওয়ারও নির্দিষ্ট পরিমাপ আছে। আর তার বেশি খেলেই উপকারের বদলে হতে পারে বিপদ! কারণ প্রতিটি বাদামে ফ্যাটের পরিমাণ এক রকম নয়। তাহলে রোজ কোন বাদাম কতটা খাওয়া উচিত? জেনে নিন-

কাঠবাদাম- বিশেষজ্ঞরা বলেন, রোজ শরীরে যতটা পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, তা শুধুমাত্র কাঠবাদাম খেলেই পূরণ হয়ে যেতে পারে। একইসঙ্গে বজায় থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও। কাঠবাদামের গ্লাইসেমিক ইনডেস্ক কম, তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয়ও কম। প্রতিদিন ১৪-১৫টা কাঠবাদাম খেতে পারেন।

কাজুবাদাম- কাজুবাদাম মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও দাঁতের এবং মাড়ির স্বাস্থ্য ভাল রাখে কাজুবাদাম। তবে কাজুবাদাম খেলে কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সারাদিনে ১০টার বেশি খাওয়া স্বাস্থ্যকর নয়।

পেস্তা বাদাম- পুষ্টিবিদরা বলেন,নিয়মিত মাত্র দুটি পেস্তাবাদাম খেলে রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্রের ধমনী বা রক্তবাহিকার স্বাস্থ্য ভাল রাখতে পারে পেস্তা বাদাম। এতে ভরপুর মাত্রায় রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি৬ এবং থায়ামিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান। সারাদিনে ২০টা পেস্তা বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আখরোট- ফ্যাটের পরিমাণ ৬৫ শতাংশ এবং প্রোটিনের পরিমাণ ১৫ শতাংশ রয়েছে আখরোটে। বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর আখরোট হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী আখরোট খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। তবে সারাদিনে চারটের বেশি আখরোট খাওয়া স্বাস্থ্যকর নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া