শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩০ মার্চ ২০২৫ ২০ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেনে হামলার মার্কিন গোপন পরিকল্পনা সাংবাদিকের কাছে ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে যায়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ 'গোপন চ্যাট' ফাঁসের দায় স্বীকার করেছেন। গত বুধবারই (২৬ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট। 'নিউ ইয়র্ক টাইমস'-এর প্রতিবেদন অনুসারে ট্রাম্প তাঁর কর্মী এবং সহযোগীদের জিজ্ঞাসা করেছেন, "আমার কি তাঁকে (মাইক ওয়াল্টজ) বরখাস্ত করা উচিত?"
ট্রাম্প অবশ্য প্রকাশ্য়ে চ্যাট ফাঁস নিয়ে কোনও কড়া মন্তব্য করেননি।
এর আগে গত সোমবার (২৪ মার্চ) মেসেজিং অ্যাপ সিগন্যালে মার্কিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের জন্য খোলা একটি গোপন সামরিক চ্যাট গ্রুপের তথ্য ফাঁস হয়ে যায়। সেখানে ইয়েমেনে সামরিক হামলা চালানোর মতো স্পর্শকাতর তথ্য ছিল, যা মার্কিন সংবাদমাধ্যম 'দ্য আটলান্টিক' প্রকাশ করে। তখন বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখেননি প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, "সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ার ঘটনা তাকে বিব্রত করছে না।"
সেই সময়ে মেসেজিং অ্যাপের ওপর দায় চাপিয়ে ট্রাম্প আরও বলেছিলেন, "সবাই সিগন্যাল ব্যবহার করে, তবে এটি ত্রুটিপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে। আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।"
উল্লেখ্য, পাবলিক মেসেজিং অ্যাপ সিগন্যাল গোপনীয়তা রক্ষার জন্য এনক্রিপশন ব্যবহার করে। এই অ্যাপটি ব্যবহার করেই মার্কিন শীর্ষ কর্মকর্তারা ইয়েমেনে হুতিদের ওপর সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ভুলবশত দ্য অ্যাটলান্টিকের সম্পাদক জেফরি গোল্ডবার্গকে গ্রুপ চ্যাটে আমন্ত্রণ জানান। এখান থেকেই কেলেঙ্কারির সূত্রপাত হয়।
মার্কিন সংবাদমাধ্যম 'দ্য আটলান্টিক' এর প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ জানান, তাকে হঠাৎ করেই সিগন্যাল মেসেজিং অ্যাপের একটি চ্যাট গ্রুপে যুক্ত হওয়ার আমন্ত্রণ করা হয়। 'হুটি পিসি স্মল গ্রুপ' নামের ওই চ্যাট গ্রুপে ইয়েমেনে সামরিক অভিযান নিয়ে আলোচনা হচ্ছিল। গোল্ডবার্গ দাবি করেন, হামলার কয়েক ঘণ্টা আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই গ্রুপে অপারেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্ট করেন। সেখানে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র এবং হামলার ধাপে ধাপে পরিকল্পনার তথ্য উল্লেখ ছিল। পরবর্তীতে ১৫ মার্চ ইয়েমেনে হামলা চালানো হয়। দেখা যায়, চ্যাট গ্রুপে যেভাবে হামলার পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?