শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ মার্চ ২০২৫ ২০ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চারিদিকে প্রায় একই ছবি। সোশ্যাল মিডয়ায় ঢুকলেই, প্রায় সকলকেই একই দেখতে। প্রায় একই রকমের ছবি রাতারাতি ছেয়ে গিয়েছে গোটা নেটপাড়া। যেন গিবলি-জ্বরে কাবু সমাজমাধ্যম। তবে তুমুল উত্তেজনার মাঝে এবার ওপেন এআই-র সিইও সাম অল্টমেন যা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তা দেখে অনেকের প্রশ্ন, গিবলি-ঝড়ে বিধ্বস্ত তাঁর টিম?
শুরুতেই বলা যাক, কী এই গিবলি স্টাইল? আসলে এটি জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও ‘স্টুডিও গিবলি’-র তৈরি করা চলচ্চিত্রগুলোর মতো দেখতে ছবি তৈরি করার একটি পদ্ধতি। স্টুডিও গিবলি তাদের মনোমুগ্ধকর গল্প, সুন্দর অ্যানিমেশন এবং বিশেষভাবে তৈরি করা দৃশ্যাবলী ও চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ‘স্পিরিটেড অ্যাওয়ে’ থেকে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’-এর মতো একাধিক বিখ্যাত ছবি তৈরি করেছে এই স্টুডিও। এখন এআই ব্যবহার করেই তৈরি করা যাচ্ছে একই রকমের স্থিরচিত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’-এর ‘ইমেজ জেনারেটর’ ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। চ্যাটজিপিটি থেকেও তৈরি করা যাচ্ছে নিজের কিংবা নিজের পছন্দের যে কোনও মানুষের, ঘটনার গিবলি-ভার্সন।
যত সুযোগ বাড়ছে, বাড়ছে ব্যবহার। কিন্তু তাতে কী বলছেন ওপেন এআই-র সিইও? সাম রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে সাফ লিখেছেন, এই এআই জেনারেটেড ছবি তৈরির যে হিড়িক পড়েছে, তা যেন একপ্রকার পাগলামোর স্তরে চলে গিয়েছে। সকলকে একটু ‘চিল’ করতে বলছেন, অর্থাৎ বলছেন, একটু শান্ত হতে। শেষে লিখেছেন কারণ, লিখেছেন তাঁর টিমের একটু ঘুম দরকার। কারণ গিবলি-উন্মাদনা কর্মীদের ঘুম ছুটিয়েছে ক’দিনে। যদিও একই সঙ্গে বলেছেন, এই ধরনের সাড়া এর আগে কোনও ক্ষেত্রেই পাননি তাঁরা।
can yall please chill on generating images this is insane our team needs sleep
— Sam Altman (@sama) March 30, 2025
একজন আবার কিছুটা মজার ছলে বলেছেন, বর্তমান টিমকে বরখাস্ত করে নতুন ছবি জেনারেট করার মতোই সাম নতুন টিম জেনারেট করে নিন বরং। তার উত্তর দিয়েছেন সাম। জানিয়েছেন এই কর্মীরা দীর্ঘ সময় ধরে অসাধ্য সাধন করছেন। তাঁরা সেরা।
no thanks
— Sam Altman (@sama) March 30, 2025
in addition to building agi this team is on trajectory to build the biggest website in the world from a cold start 2.33 years ago
best team in the world, it's just hard
উল্লেখ্য, সামের নিজের সোশ্যাল মিডিয়ার ছবিটিও আবার গিবলি স্টাইলেই বানানো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?