বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩০ মার্চ ২০২৫ ১৯ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রেলের কাউন্টার থেকে কাটা সংরক্ষিত আসনের টিকিট এবার অনলাইনে বাতিল করা যাবে। সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা, টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট বা অনুসন্ধান নম্বর ১৩৯-এর মাধ্যমে অনলাইনে বাতিল করা সম্ভব। তবে টাকা ফেরৎ পেতে রেলে রিজার্ভেশন কেন্দ্রেই যেতে হবে।
বিজেপি সাংসদ মেধা বিষ্ণু কুলকার্নি সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন যে, ট্রেন ছাড়ার আগে টিকিট বাতিল করার জন্য কি স্টেশনে যাওয়ার দরকার। রাজ্যসভায় এই প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান, রেলের যাত্রী (টিকিট বাতিলকরণ এবং ফেরত) বিধি ২০১৫-তে নির্ধারিত সময়সীমা অনুযায়ী পিআরএস কাউন্টার (রেলে রিজার্ভেশন সেন্টার) থেকে নেওয়া ওয়েটিং টিকিট ফেরত দিলে টিকিট বাতিল করা হবে।
রেলমন্ত্রী আরও বলেন যে, "স্বাভাবিক পরিস্থিতিতে রেলের যাত্রী (টিকিট বাতিলকরণ এবং ভাড়া ফেরত) বিধি ২০১৫ অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট অথবা ১৩৯-এর মাধ্যমে অনলাইনেও পিআরএস কাউন্টারের টিকিট বাতিল করা যেতে পারে। কিন্তু টিকিটের দাম ফেরৎ পেতে হলে রিজার্ভেশন কাউন্টারের মূল পিআরএস কাউন্টারে বাতিল টিকিটের কপি নিয়ে যেতে হবে।"
রেলের এই সিদ্ধান্তের ফলে যাত্রীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় শেষ মুহূর্তে যাত্রীদের টিকিট বাতিল করতে হচ্ছে। কিন্তু সেসময় রিজার্ভেশন কাউন্টারে যাওয়া সম্ভব না হওয়ায় টিকিট বাতিল করা যায় না। সেই সমস্যা থেকে এবার নিস্তার পাওয়া যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?