শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মার্কিন সংস্থা DOGE-এর দায়িত্ব ছাড়ার পথে ইলন মাস্ক? শোরগোল ফেলা ইঙ্গিত দিলেন ধনকুবের

RD | ৩০ মার্চ ২০২৫ ১৮ : ৩৫Rajit Das

আজাকল ওয়েবডেস্ক: মে মাসের শেষের দিকে মার্কিন সরকারি ব্যয় কমানোর সংস্থা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) থেকে পদত্যাগ করতে পারেন ইলন মাস্ক। এমনই ইঙ্গিত দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ধনকুবের ব্যবসায়ী মাস্ক। তাঁর নেতৃত্বাধীন DOGE টিম এখন পর্যন্ত মার্কিন ঘাটতি এক ট্রিলিয়ন ডলার কমিয়েছে বলে মনে করেন মাস্ক। ফলে মোট ফেডারেল ব্যয় ছয় ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

৫৩ বছর বয়সী DOGE প্রধান ইলন মাস্ক এবং তাঁর বেশ কয়েকজন সিনিয়র সহকর্মী একটি সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁরা মার্কিন অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং ফেডারেল ঘাটতি অর্ধেক করার জন্য করা পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় মাস্ক বলেন, "আমাদের লক্ষ্য ছিল প্রতিদিন ৪ বিলিয়ন ডলার অপচয় কমানো এবং আমরা তাতে সফল হয়েছি। যদি এই প্রচেষ্টা সফল না হত, তাহলে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তে পারত।" তার মতে, DOGE-এর কাজ মে মাসের শেষের দিকে শেষ হতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা হিসেবে সরকারি ব্যয় কমানোর ভূমিকা পালন করছেন ইলন মাস্ক। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে, "এখন আমার কাজ শেষ। তাঁর দল প্রতিদিন গড়ে ৪ বিলিয়ন ডলার সাশ্রয় করছে এবং প্রায় ১৩০ দিনে এক ট্রিলিয়ন ডলার সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে।" ইলন মাস্কও বলেছেন যে, "আমি মনে করি আমরা ১৩০ দিনের মধ্যে এক ট্রিলিয়ন ডলার ঘাটতি কমানোর জন্য প্রয়োজনীয় বেশিরভাগ কাজ সম্পন্ন করব।"

DOGE প্রধান মাস্ক এবং তাঁর সাত সহকর্মী- আরাম মোগাদ্দাসি, স্টিভ ডেভিস, ব্র্যাড স্মিথ, অ্যান্থনি আর্মস্ট্রং, জো গেবিয়া, টম ক্রাউস এবং টাইলার হ্যাসেন সরকারি সংস্থাগুলিতে অপচয়, দুর্নীতি এবং অনিয়ম দূর করার জন্য গৃহীত প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন।

DOGE-এর এখন পর্যন্ত অর্জন
ব্যয় কমাতে DOGE কর্মী সংখ্যা হ্রাস, সম্পদ বিক্রি এবং চুক্তি বাতিলের মতো পদক্ষেপ করেছে। ২৪শে মার্চ পর্যন্ত মার্কিন করদাতাদের ১১৫ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। মাস্ক বলেন, "মার্কিন সরকারের দক্ষতা ব্যাপকভাবে উন্নত করার প্রয়োজন ছিল কারণ এটি অপচয় এবং জালিয়াতিতে পরিপূর্ণ ছিল। আমরা নিশ্চিত যে, ১৫ শতাংশ ব্যয় হ্রাস কোনও গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবার উপর প্রভাব ফেলবে না।" তাঁর দাবি, "আমেরিকা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। মানুষ যে গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির উপর নির্ভর করে, সেগুলো কার্যকর হবে এবং ভবিষ্যৎ আরও ভালো হবে। আর হ্যাঁ, এই সময়ে অনেক অভিযোগ থাকবে, কিন্তু আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া