শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ মার্চ ২০২৫ ১৫ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভূমিকম্পে তছনছ মায়ানমার। সে দেশের তথ্য, এখনও পর্যন্ত ১৬৪৪ জনের মৃত্যু হয়েছে। বহুমানুষ আহত, নিখোঁজ বহু। চলাছে উদ্ধারকার্য। এই পরিস্থিতিতে উদ্ধারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেখানে গৃহযুদ্ধে সাময়িক বিরতি ঘোষণা করেছে সরকার বিরোধী পক্ষ। গত কয়েকবছর ধরেই পিপল্স ডিফেন্স ফোর্স সে দেশের জুন্টার সরকারের বিরোধীতায় সরব। দেশের বহু জায়গা সরকার বিরোধীদের দখলে চলে গিয়েছে গত কয়েকবছরে। কিন্তু ভূমিকম্পে তছনছ সেসব এলাকায় যাতে উদ্ধারকার্য, কিংবা ত্রাণ সামগ্রী পৌঁছনোয় কোনও সমস্যা না নয়, সেদিক নজর রেখেই, পিডিএফ ৩০ মার্চ অর্থাৎ রবিবার থেকে দু’ সপ্তাহের জন্য সামরিক অভিযান বন্ধ রাখবে।
শুক্রবার সকালে মায়ানমারে পরপর ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। তথ্য, ভুমিকম্পের পর অন্তত ১৪বার আফটার শক অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিদ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মায়ানমারের বিস্তৃত এলাকার বাড়িঘর, স্মৃতিসৌধ, মসজিদ। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। ফাটল ধরেছে রাস্তায়, সেতুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। বহু এলাকা যোগাযোগবিচ্ছিন্ন। হাসপাতাল গুলিতে ভিড়। শনিবারেই সে দেশে জারি জরুরি অবস্থা। পরিস্থিতি বিচারে সাহায্যের হাত বাড়িয়েছে ভারতও।
মায়ানমারের সরকারি তথ্য, শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত ১৬৪৪ জনের প্রাণ গিয়েছে। ৩৪০৮জন আহত, এখনও খোঁজ মেলেনি বহু মানুষের। থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৭, ব্যাংককে নিখোঁজ ৮৩জন, আহত অন্তত ৩০।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?