বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'স্ত্রীর প্রচুর প্রেমিক, মুসকানের মতো আমায় খুন করতে পারে', আতঙ্কে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন যুবক

Pallabi Ghosh | ৩০ মার্চ ২০২৫ ১৫ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত স্বামী। বিয়ের পর থেকে একাধিকবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। সম্প্রতি একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কেও রয়েছেন। এবার রীতিমতো প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্বামী। তাঁর ধারণা, প্রেমিককে নিয়ে মুসকানের মতো স্ত্রী তাঁকে খুন করতে পারেন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, অমিত কুমার সেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। প্রাণহানির আশঙ্কায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকী মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও সাহায্য চেয়েছেন। তাঁর দাবি, মিরাট কাণ্ডের পুনরাবৃত্তি ঘটতে পারে। মিরাটে প্রেমিক সাহিল ও মুসকান মিলে স্বামীকে খুন করে ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট চাপা দিয়ে রেখেছিল। যে নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে তোলপাড়। অমিতের আশঙ্কা, মুসকানের মতোই স্ত্রীর হাতে তিনি খুন হতে পারেন। 

 

অমিত জানিয়েছেন, বিয়ের পর স্ত্রী একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এখনও তাঁর একাধিক প্রেমিক রয়েছেন। একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন স্ত্রী। দিন কয়েক আগেই ছোট মেয়েকে নিয়ে গেছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁদের বড় ছেলে হর্ষকে স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করেছেন। এবার তাঁর পালা। পথের কাঁটা সরাতে তাঁকেও খুন করতে পারেন স্ত্রী। 

 

প্রাণহানির আশঙ্কায় বারবার থানায় অভিযোগ জানিয়েছেন অমিত। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এবার মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। বিষয়টি তারা খতিয়ে দেখছে‌। অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া