বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৯ মার্চ ২০২৫ ০৪ : ১৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে ফিরেই চুপচাপ ছিল সে। কারও সঙ্গে কোনও কথাই সে বলেনি। দুপুর থেকে সন্ধে পর্যন্ত তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সকলে ভেবেছিলেন, সে হয়তো ঘুমাচ্ছে। অবশেষে সন্ধ্যাবেলায় ঘরের দরজা খুলতেই আঁতকে উঠলেন পড়ুয়ার মা। ঘরে নিশ্চুপে চরম পদক্ষেপ করে স্কুল পড়ুয়া। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। পুলিশ সূত্রে খবর, অষ্টম শ্রেণির পড়ুয়া সেক্টর ৩১-এর বাসিন্দা ছিল। শুক্রবার স্কুলের পরীক্ষার রেজাল্ট বের হয়। সেদিনই আত্মঘাতী হয় সে। ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, স্কুলের পরীক্ষায় সোশ্যাল সায়েন্সে সে পাশ করতে পারেনি। তার জেরেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে সে। স্কুল থেকে মনখারাপ নিয়ে বাড়ি ফিরেছিল। কাউকে কিছু না জানিয়ে একতলার ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তারপরেই চরম পদক্ষেপ করে। পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
আত্মীয়রা পুলিশকে জানিয়েছেন, মৃত পড়ুয়া বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তাঁদের অনুমান, একটিমাত্র বিষয়ে পাশ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় সে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?