বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জমির দাম বৃদ্ধি করতে হবে, বানিয়ে ফেললেন আস্ত একটি ব্রিজ, প্রোমোটারের কীর্তিতে হতবাক আধিকারিকরা

AD | ২৯ মার্চ ২০২৫ ০১ : ১২Abhijit Das

আজকাল ওয়েবেডেস্ক: বিহারেই যত অদ্ভুত কাণ্ডের সমাহার। জমির দাম বৃদ্ধি করতে নদীর উপর অবৈধভাবে আস্ত একটি ব্রিজ বানিয়ে ফেললেন প্রোমোটার। ঘটনাটি বিহারের পূর্ণিয়ার। কর্তৃপক্ষের নজরে আসতেই ব্রিজ ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কারি কোশি নদী সংলগ্ন এলাকায় জমির দাম বৃদ্ধি করতে এই কীর্তি করেছেন ওই অভিযুক্ত প্রোমোটার। পূর্ণিয়া  পুরসভার অজ্ঞাতসারে সেটি তৈরি করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পুরসভার কমিশনার কুমার মঙ্গল বলেন, ''পূর্ণিয়া শহরের রহমত নগর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কারি কোশি নদীর উপর ৬০ ফুট বাই ১০ ফুট লম্বা একটি সেতু কোনও অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল। এলাকাটি পূর্ণিয়া পৌর কর্পোরেশনের (পিএমসি) আওতাধীন। আমরা জলসম্পদ বিভাগের কাছ থেকেও এর ব্যাখ্যা চেয়েছি।'' তিনি আরও জানান, বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার পুরসভার আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শীঘ্রই ব্রিজটি ভেঙে ফেলা হবে।

তিনি আরও জানান, পুরসভার আধিকারিকরা সেখান পৌঁছতেই কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি স্থানীয়দের উস্কানি দিয়েছিলেন। আধিকারিকদের কোনও রকম পদক্ষেপ নিতে বাধা দেন। আইন অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হবে। তবে, সেতুটি নির্মাণের পিছনে জমি মাফিয়া এবং দালালদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি ওই কর্মকর্তা। কারা এই সেতুটি নির্মাণ করেছেন সেই পরিচয় প্রকাশ করছেন না স্থানীয়রা। 

এই ঘটনার আগে, মুজাফফরপুর জেলার বুড়ি গণ্ডক নদীর উপর বেআইনিভাবে একটি সেতু তৈরি করা হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া