শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২৯ মার্চ ২০২৫ ০০ : ৩৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিহারের ঔরঙ্গাবাদে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে, যেখানে কালো জাদুর নামে এক বৃদ্ধর মুণ্ডচ্ছেদ করে তাঁর দেহ হোলিকা দহন আগুনে পোড়ানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত ব্যক্তি ৬৫ বছর বয়সী যুগল যাদব, যিনি গত ১৩ মার্চ মদনপুর থানা এলাকা থেকে নিখোঁজ হন।
ঔরঙ্গাবাদ পুলিশ সুপার (SP) অম্ব্রিশ রাহুল জানান, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এক তান্ত্রিকের আত্মীয়ও রয়েছে। তবে মূল অভিযুক্ত তান্ত্রিক রামাশীষ রিক্যাসন এখনও পলাতক।
তদন্ত চলাকালীন, পুলিশের নজরে আসে পাশের গ্রাম বাঙ্গারে হোলিকা দহনের আগুনের ছাই থেকে কিছু মানব অস্থি। ঘটনাস্থল থেকে পোড়া হাড় ও নিহতের চটি উদ্ধার হয়। এরপর পুলিশ কুকুর বাহিনী নামায়, যারা সরাসরি তান্ত্রিক রামাশীষ রিক্যাসনের বাড়ির দিকে যায়। বাড়িতে না পাওয়ায় তার আত্মীয় ধর্মেন্দ্রকে আটক করা হয়, যিনি তান্ত্রিকের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেন।
জিজ্ঞাসাবাদের পর, ধর্মেন্দ্র স্বীকার করে যে সে ও তার সঙ্গীরা কালো জাদুর অংশ হিসেবে যুগল যাদবকে অপহরণ করে মাথে কেটে ফেলে এবং তাঁর দেহ হোলিকা দহনের আগুনে পুড়িয়ে দেয়। ধর্মেন্দ্র জানায়, তান্ত্রিক এই ‘যজ্ঞ’ পরিচালনা করেছিল সুধীর পাশওয়ানের জন্য, যিনি সন্তান লাভের আশায় এই অন্ধবিশ্বাসের পথ বেছে নিয়েছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, এই দল আগেও এক কিশোরকে বলি দিয়েছিল, যার মৃতদেহ এলাকার একটি কুয়োতে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় সুধীর পাশওয়ান, ধর্মেন্দ্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক নাবালককেও হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ খুনের অস্ত্র উদ্ধার করে দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে। পলাতক তান্ত্রিককে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাহুল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?