বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভালবাসার খোঁজে ডেটিং অ্যাপের শরণাপন্ন, সর্বস্ব খুইয়ে মাথায় হাত নয়ডার ব্যক্তির

AD | ২৯ মার্চ ২০২৫ ০০ : ০৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন নয়ডার এক ব্যক্তি। অ্যাপে এক মহিলার সঙ্গে আলাপের পর তাঁর জোরাজুরিতে অনলাইন ট্রেডিং অ্যাপে টাকা লাগিয়ে সাড়ে ছয় কোটি টাকা খোয়ালেন ওই ব্যক্তি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।

নয়ডার সেক্টর ৩৬-এর বাসিন্দা এবং দিল্লির একটি কোম্পানির মালিক দলজিৎ সিং বুধবার সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ডেটিং অ্যাপে আলাপ হওয়া মহিলা তাঁকে এই বলে লোভ দেখিয়েছিলেন যে যে তিনি কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করে লাভ করতে পারবেন। তাঁর আরও অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বরে একটি ডেটিং অ্যাপে অনিতা চৌহান নামে ওই মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। এরপরেই অনিতা তাঁকে একটি ট্রেডিং ওয়েবসাইটে বিনিয়োগ করতে রাজি করান। সেখানে বিনিয়োগের পর দলজিতকে জানানো হয়, তিনি ৩.২ লক্ষ টাকা বিনিয়োগ করে ২৪ হাজার টাকা লাভ করেছেন।

এই কথা শুনে অত্যুৎসাহে সাড়ে ছয় কোটি টাকা নানা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেন দলজিত। এর মধ্যে অনেক টাকা ব্যাঙ্ক থেকে ধার নেওয়া। সন্দেহ শুরু হতেই সেই সব অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে উদ্যোগ নিতেই সবটা পরিষ্কার হয় তাঁর কাছে। ওই ট্রেডিং অ্যাপগুলি তাঁর কাছে ৩০ শতাংশ সিকিউরিটি ফি এবং পরিষেবা ফি বাবদ ৬১ লক্ষ টাকা দাবি করে। দলজিৎ তাঁর এবং তাঁর মায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর সন্দেহ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তথ্য অন্যের হাতে চলে গিয়েছে।

পুলিশতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন দলজিত। পুলিশকে লেনদেনের সমস্ত তথ্য দিয়েছেন তিনি এবং অভিযুক্ত অনিতা সম্পর্কেও সব তথ্য দিয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া