বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ মার্চ ২০২৫ ২৩ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। নয়াদিল্লীর ঐতিহাসিক জামা মসজিদে অত্যন্ত নিঃশব্দে ব্যাপক প্রশংসার কাজ করে চলেছেন এক হিন্দু তরুণী। রমজান মাসে প্রতি সন্ধ্যায় রোজাদারদের জন্য ইফতারের খাবার তৈরি থেকে শুরু করে তা বিতরণ করে চলেছেন নেহা ভারতী নামে ওই হিন্দু নারী।
মাথায় দোপাট্টা ও নানা রঙের সালোয়ার কামিজ পরিহিত নেহা ভারতী অন্য সব ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে খাবার বিতরণ করেন। হাসি মুখে নেহা বলেন, 'আমি এটাকে দান খয়রাত হিসেবে দেখি না। আসলে এভাবেই আমি ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। ভারতে হিন্দুরা মুসলমানদের সাহায্য করতে পারে আবার মুসলমানরাও হিন্দুদের সাহায্য করতে পারে। এটাই আমি বিশ্বাস করি।'
গত তিন বছর ধরে নেহা পবিত্র রমজান মাসে প্রতিদিন সন্ধ্যায় জামা মসজিদে গেলেই দেখা মিলবে নেহার। খাবারের প্যাকেট এবং শরবত বিলি করচেন তিনি। প্রথমে মাত্র কয়েকটি খাবারের প্যাকেট দিয়ে এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর উদ্যোগেও গতি আসে। এখন প্রতিদিন প্রায় কয়েক শো মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেন নেহা।
পুরনো দিল্লির বাসিন্দা এবং 'রাহ' নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা নেহা এমন একটি পরিবারে বেড়ে ওঠেন, যাঁরা কখনও হিন্দু-মুসলিমের মধ্যে বৈষম্য করেনি। নেহা ভারতী যখন প্রথম লক্ষ্য করেন যে কিভাবে রোজাদাররা ইফতারের খাবারের জন্য সংগ্রাম করে চলেছেন, তখনই নতুন কিছু করার চিন্তাভাবনা করেন।
Through my lens--Eat, Pray, love: Hindu-Muslim unity on her iftar menu. Every evening during #Ramzan, Neha Bharati ensures she arrives at #JamaMasjid complex around the prayer time, bringing snacks for her Muslim neighbours and others gathered to break their fast in #Old Delhi. pic.twitter.com/dEEdu0MLV2
— Anindya Chattopadhyay (@ANINDYAtimes) March 24, 2025
নেহা বলেন, "তিন বছর আগে আমি দেখেছিলাম যে বহু রোজাদার খাবার ছাড়াই জামা মসজিদে ইফতার করতে আসছেন। তখন আমি ভেবেছিলাম, কেন তাঁদের জন্য ইফতারের ব্যবস্থা শুরু করা হবে না? প্রাথমিকভাবে, আমার ক্ষমতা খুবই সীমিত ছিল, কিন্তু বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়ার সহায়তায় আমি এই কর্মকাণ্ড আরও বাড়াতে পেরেছি। এখন আমরা রমজান মাস জুড়ে প্রতিদিন ২৫০-৩০০ জন রোজাদারদের ইফতারের খাবার পরিবেশন করি।"
নেহার প্রচেষ্টাই তাঁকে জামা মসজিদে সুপরিচিত ও জনপ্রিয় করে তুলেছে। স্থানীয়দের পাশাপাশি ওই মসজিদে যেসব দর্শনার্থী আসেন তাঁরাও নেহার কাজের প্রশংসায় পঞ্চমুখ। সেলফি তোলেন ওই হিন্দু যুবতীর সঙ্গে।
বর্তমান প্রেক্ষিতে যখন প্রায়শই ধর্মীয় বিভাজনের খবর আসে, তখন নেহা'র এই উদ্যোগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সাম্প্রদায়িক শান্তি, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার এক উদাহরণ। নেহার মতে, "আজকাল চারিদিকে যেভাবে ঘৃণা ছড়িয়ে পড়ছে তা আমাকে খুবই পীড়া দেয়। আমি এই দুই সম্প্রদায়ের মধ্যে আমাদের আগের ভালোবাসা ফিরিয়ে আনতে চাই। ভারত তাঁর ধর্মনিরপেক্ষতার জন্য পরিচিত। এবং আমি সেই চেতনাকে বাঁচিয়ে রাখতে চাই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?