বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই প্রথম! নবরাত্রিতে সব মাংসের দোকান বন্ধ থাকবে বেনারসে, সিদ্ধান্ত পুরসভার

AD | ২৯ মার্চ ২০২৫ ২০ : ০২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নবরাত্রিতে বারাণসীতে মাংসের দোকান বন্ধ থাকবে। এই প্রথমবার দেশের 'ধর্মীয় রাজধানী'তে নবরাত্রির সময় বন্ধ থাকতে চলেছে মাংস, পোলট্রি এবং মাছের দোকান। বারাণসী পুরসভার মেয়র অশোক কুমার তিওয়ারি বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রবিবার থেকে চৈত্র নবরাত্রি উৎসবের সূচনা হতে চলেছে। ইদের শেষের সময়েউ শুরু হচ্ছে নবরাত্রি। বৃহস্পতিবার পুরসভার কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রের কঠোর ভাবে সেই নির্দেশ পালন করার আহ্বান জানিয়েছেন। সেই সময় ইদের শেষ জানতে পেরে তিনি বলেন, ''নবরাত্রির সময় মাংসের দোকান বন্ধ রাখার প্রস্তাব কঠোরভাবে প্রয়োগ করা হবে।" তিনি আরও বলেন, ''তাদের (মুসলিমদের) বিবেচনা করা উচিত যে তাঁদের হিন্দু ভাইয়েরা নবরাত্রিকে সবচেয়ে পবিত্র মনে করেন। তাই অন্তত নয় দিনের জন্য, এটি হতে দিন। কেউ কি ৩৬০ দিন তাঁদের বন্ধ রাখতে বলছেন?'' অশোক আরও জানান, বারাণসী দেশের 'ধর্মীয় এবং সংস্কৃতির রাজধানী'। প্রতিদিন প্রায় দুই লক্ষ পুণ্যার্থী বারাণসীতে আসেন। তাঁর বক্তব্য, ''একটি ঐতিহ্য অনুসরণ করা উচিত, এবং এটিকে বলপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে দেখা উচিত নয়।''

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে কার্যনির্বাহী কমিটির সদস্য মদন মোহন দুবে নবরাত্রিতে মাংস, মাছ এবং হাঁস-মুরগির দোকান বন্ধ রাখার পরামর্শ দেন। কমিটির আরও পরামর্শ, বিভিন্ন ধর্মীয় স্থান এবং স্কুলের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হোক। 

এই মাসের শুরুতে বারাণসী পুরসভা(ভিএমসি)-র একটি দল অজয় ​​প্রতাপ সিংহের নেতৃত্বে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে ২৬টি আমিষ খাবারের দোকান বন্ধ করার জন্য একটি অভিযান পরিচালনা করে। অভিযানটি নাইসদক এবং বেনিয়াবাগের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাতে হয়েছিল। 

মন্দিরের কাছে মাংস ও মদের দোকান বন্ধ করার প্রস্তাবটি আদিবিশ্বেশ্বরের কর্পোরেটর ইন্দ্রেশ কুমার সিং ১৯৫৯ সালের পুর কর্পোরেশন আইনের ৯১ (২) ধারা উদ্ধৃত করে উত্থাপন করেছিলেন। জানুয়ারিতে পুরসভার এক বৈঠকে সময়, কর্পোরেটররা উল্লেখ করেছিলেন যে অযোধ্যা, মথুরা এবং হরিদ্বারের মতো মন্দির শহরগুলিতে দুই থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও মাংস বা মদের দোকান নেই। সেই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া