শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'মোদি খুব বুদ্ধিমান', চড়া শুল্ক নিয়ে ভারতকে খোঁচা ট্রাম্পের! আরও গাঢ় হল আশঙ্কা?

RD | ২৯ মার্চ ২০২৫ ১৯ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন করের চাফে হাঁসফাঁস অবস্থা ভারতের। এসবের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প, ওয়াশিংটন এবং ভারতের মধ্যে শুল্ক আলোচনার ক্ষেত্রে ইতিবাচক দিক তুলে ধরেছেন। বলেছেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন খুবই বুদ্ধিমান মানুষ।"

হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, "প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি (আমেরিকায়) এসেছিলেন, আমরা সব সময়ই খুব ভালো বন্ধু।" এরপরেই প্রেসিডেন্টের খোঁচা, "ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলির মধ্যে একটি।" সঙ্গে বলেন, "মোদি খুব বুদ্ধিমান মানুষ। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমি মনে করি, ভারত ও আমাদের দেশের জন্য এর ফলাফল খুব ভালো হবে।" 

আগামী ২ এপ্রিল থেকে ভারত-সহ একাধিক দেশের রপ্তানিজাত পণ্যের উপর চড়া হারে পারস্পারিক শুল্ক আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে আমদানিকৃত যানবাহনের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করা হয়েছে। তার একদিন পরই ট্রাম্পের এই বিবৃতি বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

ট্রাম্প পারস্পরিক উচ্চ শুল্কের বিষয়টি তুলে ধরেছিলেন ফেব্রুয়ারিতে। বলেছিলেন যে, "আমরা শীঘ্রই পারস্পরিক শুল্ক আরোপ করব। যে হারে শুল্র অন্য দেশ আমাদের উপর আরোপ করবে, আমরাও তাদের উপর একই হারে শুল্র আরোপ করব। ভারত বা চিনের মতো কোনও সংস্থা বা দেশ যেই করুক না কেন, আমরা ন্যায্য বিনিময় চাই, তাই এই পারস্পরিক শুল্ক আরোপ হবে।"  

প্রধানমন্ত্রী মোদি ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসি সফর করেছিলেন এবং ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট  হিসেবে শপথ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ছিল মোদির এই মার্কিন সফর।

এই সফরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই ন্যায্যতা, জাতীয় সুরক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার সংকল্প নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করেছিলেন - 'মিশন ৫০০'। এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মোট দ্বিপাক্ষিক পণ্য ও পরিষেবা বাণিজ্য দ্বিগুণেরও বেশি করে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া