শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ মার্চ ২০২৫ ১৯ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এ এক বিশেষ এবং বিরল ধরণের কাঠ, যার দাম সোনার চেয়ে ১০০ গুণ বেশি! এই কাঠ, কাইনাম কাঠ নামে পরিচিত। অনন্য, মনোমুগ্ধকর সুবাসের জন্য বিখ্যাত এই কাঠ এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিরল কাঠ। কাইনাম কাঠ 'দেবতাদের কাঠ' নামেও প্রসিদ্ধ।
কাইনাম কাঠের দাম কত?
বৈদ্যুতিন সংবাদ মাধ্যম 'আল জাজিরা'র একটি প্রতিবেদন অনুসারে, কাইনাম কাঠের প্রতি গ্রামে দাম ১০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৮.৫০ লক্ষ টাকারও বেশি)। ১০ গ্রাম কাইনাম কাঠের দাম প্রায় ৮৫ লক্ষ টাকা। ফলে এই কাঠ হল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কাঠ।
কয়েক বছর আগে, সাংহাইতে দু'কেজি কিনাম কাঠ ১৫৪ কোটি টাকায় বিক্রি হয়েছিল বলে জানা গিয়েছে। 'আল জাজিরা'র প্রতিবেদনে বলা হয়েছে যে, মাহফে নামে এক ব্যক্তি ৬০০ বছরেরও বেশি পুরনো ১৬ কেজি কিনাম কাঠ পেয়েছিলেন এবং সেটি ১৭১ কোটি টাকায় বিক্রি করেছিলেন।
কোথায় পাওয়া যায়?
কিনাম আগরউড গাছ মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে চিন, জাপান, ভারত এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ। ভারতের অসমে অত্যন্ত বিরল কিনাম গাছ পাওয়া যায়। সেই কারণে অসম, ভারতের আগরউডের রাজধানীর স্বীকৃতি পেয়েছে।
কী কারণে কিনাম কাঠ এত দামি?
আগরউড থেকে এক ধরনের রজন উৎপন্ন হয়, যা অনন্য, মনোরম সুগন্ধ যুক্ত। এই রজন দিয়ে ধূপ, সুগন্ধি এবং ওউড তেল তৈরি হয়। বিশেষ প্রক্রিয়ায় ছত্রাকের সংক্রমণ ঘটিয়ে এ ধরনের গাছে তৈরি করা হয়।
এই রজন তৈরি হতে কয়েক দশক সময় নেয়, যা কাইনামকে পৃথিবীর বিরলতম কাঠে পরিণত করে। আগারউড, যা অ্যালোউড, ঈগলউড, জিনকোহ এবং গাহারু নামেও পরিচিত, বিশ্বের সবচেয়ে মূল্যবান ধূপ হিসাবে বিবেচিত হয়।
কাইনাম কাঠের ব্যবহার-
মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, কাইনাম কাঠ ধূপ হিসাবে ব্যবহৃত হয় এবং অতিথিদের স্বাগত জানাতেও কাজে লাগে। আরব দেশগুলিতে, এটি সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। কোরিয়াতে, কাইনাম ঔষধি ওয়াইন তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে ভারতে, এটি থেকে বিশেষ ধূপ এবং সুগন্ধি পণ্য তৈরি করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?