বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৯ মার্চ ২০২৫ ১৮ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের টান এবং বাড়তি মুনাফার লোভে ৬.৩ কোটি টাকা সঞ্চয় খোয়ালেন এক ব্যক্তি।
গত ডিসেম্বরে, দিল্লির এক সংস্থার মালিক দলজিৎ সিংয়ের সঙ্গে, অনিতা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয়। ওই মহিলা নিজেকে হায়দ্রাবাদের বাসিন্দা বলে দাবি করেন। তাঁদের পরিচয় ক্রমশ গাঢ় হয়। ক্রমশই তাঁরা ভালো বন্ধু হয়ে ওঠেন।
দলজিতেরর বিশ্বাস অর্জনের পর, অনিতা ট্রেডিংয়ের মাধ্যমে বিশাল মুনাফা অর্জনের কথা তাঁর কাছে বলেন। মহিলা দলজিৎকে তিনটি সংস্থার নাম জানান। সেগুলিতে বিনিয়োগ করলে লাভের গুড় বেশি বলেও জানিয়েছিলেন। সেই সময়ই মহিলার প্রেমে হাবুডুবু অবস্থা দলজিতের। মহিলার কথায় আস্থা রেখে দলজিৎ প্রথম ওয়েবসাইটে ৩.২ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কয়েক ঘন্টার মধ্যেই ২৪,০০০ টাকা আয় করেন। তখন তার বিশ্বাস আরও পোক্ত হয়। দলজিৎ সিং নিশ্চিত হন যে, অনিতা তাঁর শুভাকাঙ্ক্ষী এবং তাঁকে সঠিক পরামর্শ দিচ্ছেন।
এরপর তিনি তাঁর জীবনের প্রায় ৪.৫ কোটি টাকা অনলাইনের মাধ্যমে মহিলার বাতলে দেওয়া সংস্থায় বিনিয়োগ করেন। এছাড়াও বেশি মুনাফার আসায় তিনি অনিতার পরামর্শে ২ কোটি টাকা ঋণ নেন এবং তাও বিনিয়োগ করেন।
দলজিৎ সিং ৩০টি ভিন্ন লেনদেনের মাধ্যমে ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬.৫ কোটি টাকা স্থানান্তর করেন।
এরপর দলজিৎ সিং যখন তাঁর বিনিয়োগ থেকে টাকা তোলার চেষ্টা করেন, তখন তাঁকে বিনিয়োগকৃত অর্থের ৩০ শতাংশ স্থানান্তর করতে বলা হয়। তা করতে অস্বীকার করায়, দলজিতের সঙ্গে ওই সংস্থা সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনিতা যে তিনটি ওয়েবসাইটের কথা বলেছিলেন তার মধ্যে দু'টি বন্ধ ছিল।
সব দেখে দলজিতের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই তিনি নয়দা সেক্টর-৩৬-এর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?