সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বিধাননগরে ধৃত কলসেন্টার মালিকের বাড়ি থেকে এবার উদ্ধার ৩.২ কোটির-ও বেশি নগদ! আগেই বাজেয়াপ্ত ৬৭ লাখ

RD | ২৮ মার্চ ২০২৫ ০২ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিন দুয়েক আগেই সল্টলেকে ভুয়ো কলসেন্টার প্রতারণার চক্রের পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল। অফিস থেকেই উদ্ধার হয় ৬৭ লক্ষ টাকা। এরপর ধৃত অবিনাশ যশপালকে জেরা করে তাঁর চিনারপার্কের বাড়িতে হানা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। এই অভিযানে উদ্ধার হয়েছে, তিন কোটি দুই লক্ষ ৯৬ হাজার টাকা। বাড়ির ভেতরে তিনটা ট্রলিব্যাগের মধ্যে দরজার পিছনে টাকাগুলি লুকিয়ে রাখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

গত ২৫ তারিখ রাতে বিধাননগরে হদিশ মেলে একটি ভুয়ো কল সেন্টারের। গ্রেপ্তার করা হয় তিন জনকে। বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে তল্লাশি চালিয় উদ্ধার হয় নগদ ৬৭ লক্ষ টাকা। এর পাশাপাশি ১৪টি অ্যান্ড্রয়েড ফোন, দু'টি নোটবুক, একটি টাকা গোনার যন্ত্র মেশিন, ছ'টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছিল।

বিধান নগর কমিশনারেটের ডিসি ডিডি সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছিলেন, মঙ্গলবার বিধাননগর কমিশনরাটের তরফ থেকে একটি যৌথ তল্লাশি চালানো হয়। বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভ-এর একটি অফিসে তল্লাশি চালায়। পুলিশ জানতে পেরেছিল, সল্টলেকের ইমাজিন টেক পার্ক নামক একটি বহুতলে একটি আন্তর্জাতিক ভুয়ে কল সেন্টার চলছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেখা যায় একটি অফিসে কল সেন্টার চলছে। তল্লাশির সময় সেখানে দু'জন উপস্থিত ছিলেন। তাঁদের ল্যাপটপ এবং কম্পিউটার পরীক্ষা করে দেখা যায় একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে বিদেশে ফোন করা হতো। 

উপস্থিত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, আমেরিকার নাগরিক-সহ বিভিন্ন দেশের নাগরিকদের তথ্য রয়েছে তাঁদের কাছে। সংখ্যাটি লক্ষাধিক। সেখান থেকে নম্বর নিয়ে তাঁরা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করতেন। এই টাকা গিফট কার্ড ও বিটকয়েনের মাধ্যমে নেওয়া হতো। এরপরে সেই টাকা অন্য দেশ ঘুরিয়ে তারপরে নগদে পরিণত করা হত। 

জিজ্ঞাসাবাদ করে জানা যায় কল সেন্টারটি অবিনাশ জয়সওয়াল নামে এক ব্যক্তি চালাতেন। তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসে উপস্থিত দুই কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত পীযূষ-সহ তিন জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের বুধবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল অবিনাশ যশপাল-সহ মোট তিন জনকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া