বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়ল জাতীয় ছুটির সংখ্যা, জুড়ল আরও ১ দিন, কী উপলক্ষে কবে মিলবে ছুটি?

RD | ২৮ মার্চ ২০২৫ ০১ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৪ এপ্রিল কেন্দ্রের তরফে জাতীয় ছুটি ঘোষণা করা হল। ওই দিন সংবিধান প্রণেতা ড. ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন। সমাজ ও সংবিধানে অবদানের জন্য আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে শুক্রবার কেন্দ্রের তরফে ১৪ এপ্রিল জাতীয় ছুটির ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই ঘোষণা করেছেন।

এক্স হ্য়ান্ডেলারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'সংবিধানের স্থপতি, সমাজে সাম্যের এক নতুন যুগ প্রতিষ্ঠাকারী, আমাদের শ্রদ্ধেয় বাবা সাহেব, ড. ভীমরাও আম্বেদকর জি, এখন তাঁর জন্মবার্ষিকীতে সরকারি ছুটি থাকবে।' গজেন্দ্র সিং শেখাওয়াতের দাবি, বি আর আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি পালন করে প্রধানমন্ত্রী মোদি প্রত্যেক ভারতবাসীর অনুভূতিকে সম্মান জানিয়েছেন।

 

সম্প্রতি আম্বেদকরকে নিয়ে সংসদের মধ্যে তীব্র বাদানুবাদে জড়ায় বিজেপি ও কংগ্রসে। অমিত শাহের একটি বক্তব্যকে ঘিরে তুমুল আক্রমণ শানিয়েছিল কংগ্রেস। অমিত শাহ তাঁর ভাষণে অভিযোগ করেছিলেন, এখন সব কিছুতেই আম্বেদকরের নাম ব্যবহার করা 'ফ্যাশন' হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্যের পরেই আসরে নামে কংগ্রেস। বিজেপি ও আরএসএস অন্যতম সংবিধান প্রণেতাকে অসম্মান করেছে বলে অভিযোগ করা হয় তাদের তরফে। এর পরেই পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি। আম্বেদকরের লেখা উদ্ধৃত করে এবং আরও নানা নথি উদ্ধৃত করে বিজেপি অভিযোগ করেছিল, কংগ্রেসই বরাবর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে। ওই তরজার ঘটনা মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বি আর আম্বেদকরের ছবি সরিয়ে ফেলাকে কেন্দ্র করেও বাদানুবাদে জড়িয়ে পড়েছিল যুযুদান কংগ্রেস ও বিজেপি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া