শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভূমিকম্পে মায়ানমার-থাইল্যান্ডে নিহত ১০৭ জন, আহত-নিখোঁজ অসংখ্য, এখনও ধ্বংসস্তুপের নীচে আটক বহু

RD | ২৮ মার্চ ২০২৫ ০০ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মায়ানমারের ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৩৫০-র বেশি। নিখোঁজ অসংখ্য। এর মধ্যে মৃতদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে মায়ানমারে ও থাইল্যান্ডে নিহত ৪ জন। 
 
থাইল্যান্ডে ভূমিকম্পের সময় একটি মসজিদে প্রার্থনা চলছিল। কম্পনের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, ব্যাঙ্ককে বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভয়াবহ পরিস্থিতির দিকে তাকিয়ে মায়ানমারের জুন্টা (সামরিক) সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। ভূমিকম্পের পর দেশের ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মায়ানমারের রাজধানীর সবথেকে বড় সরকারি হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের বাইরে এখন শয়ে শয়ে জখম মানুষ চিকিৎসার জন্য পড়ে রয়েছেন। হাজার বেডের ওই হাসপাতালের চারধারে জখমদের চিৎকার শোনা যাচ্ছে এবং পরিজনরা ছোটাছুটি করছেন। 

 

মায়ানমারের মান্দালয়ে পুরনো রাজপ্রাসাদের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, গগনচুম্বী বহুতলের শহর ব্যাঙ্ককের গভর্নর জানান, শহরের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। মায়ানমারের মান্দালয়ে শুক্রবার জোরাল ভূমিকম্পে বিশাল বিশাল আকাশচুম্বী বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ইতিমধ্যেই সেসব ভেঙে পড়ার দৃশ্য বাইরাল হয়েছে। 

শুক্রবার মায়ানমারের মান্দালয়ে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। প্রথম কম্পনের মাত্র ১২ মিনিটের মধ্যে আফটার শক দ্বিতীয় ভূমিকম্প হয় রিখটার স্কেলের ৬.৪ তীব্রতায়। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক ও উত্তরাংশের চিয়াং মাই-সহ গোটা মায়ানমারে কম্পন অনুভূত হয়। এত জোরাল ভূমিকম্পে দু'টি দেশেই বিরাট ক্ষয়ক্ষতি হয়েচে। তবে, এখনও পর্যন্ত তার পরিমাণ জানা যায়নি।

ভারতের মেঘালয়ে কম্পণ অনুভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মায়ানমারে ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিধ্বস্ত মায়ানমারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ভারতীয় কর্তৃপক্ষকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া