শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৮ মার্চ ২০২৫ ২৩ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একথা কম-বেশি সবার জানা যে, মানবদেহের ৭৫ শতাংশই জল। অন্যদিকে, পৃথিবীর প্রায় ৭১ শতাংশই জল। বছরের পর বছর ধরে এই জল মিলছে প্রকৃতি থেকে বিনামূল্যে। তবুও বেশিরভাগ সময়ই জলের জন্য আমাদের পয়সা গুণতে হয়। বিশেষত সুস্বাদু পানির জন্য।
মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান জল। এটি হজম ক্ষমতা থেকে শুরু করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। জল ছাড়া শরীর হয়ে যায় ডিহাইড্রেটেড। তাই প্রতিদিন কমপক্ষে ৩ লিটার জল পানের পরামর্শ দেন চিকিৎসকরা। কেবল মানুষের পানের জন্য নয়, জীবজগত ও উদ্ভিদ জগতের বেঁচে থাকার জন্যও এর প্রয়োজন অনস্বীকার্য। পৃথিবীতে সর্বত্র জল পাওয়া গেলেও খাওয়ার জন্য বিশুদ্ধ পানি ন্যূনতম মূল্য দিতেই হয়।
বোতলজাত জলের দাম কত? সাধারণত আকার আর সংস্থা ভেদে এক লিটার জলের বোতলের দাম ২০ টাকা ৩০ টাকা হয়ে থাকে। কিন্তু জাপানে এমন এক বোতলজাত জল পাওয়া যায়, যার দাম শুনলে আপনি চমকে উঠবেন।
বিশ্বের বাজারে যেসব পানীয় জলের সংস্থা ব্যবসা করছে তার মধ্যে অন্যতম হল জাপানের ফিলিকো জুয়েলারি ওয়াটার। জাপানের এই জলের এক লিটার পান করতে আপনাকে গুণতে হবে ১৩৯০ ডলার। ভারতীয় অর্থে যা প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা!
এই সংস্থাটি জলের বিশুদ্ধতার জন্য পরিচিত, পাশাপাশি জলের বোতলের অসামান্য প্যাকেজিং-এর জন্য-ও। আসলে এই সংস্থার বোতলগুলো স্বরোভস্কি স্ফটিক দ্বারা সজ্জিত। সূক্ষ্ম গয়নার টুকরো দিয়ে এসব বোতলের গায়ে নকশা করা হয়। এখানেই শেষ নয়। ফিলিকো জুয়েলারি যে জল বিক্রি করে, তা জাপানের কোবেতে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে নেওয়া হয়। এই ঝর্ণার জলের নিজস্ব কিছু গুণমানের জন্য বিখ্যাত। বলা হয়, এই জল পান করলে শরীর থাকবে সুস্থ, ত্বকে থাকবে লাবণ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?