শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৮ মার্চ ২০২৫ ২২ : ৩৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ভেবে দেখুন বাড়িতে প্রতিবেশীরা নিমন্ত্রণ খেতে এসেছেন। যেই না তাঁরা বেসিনে হাত ধুতে গেলেন অমনি দেখলেন, বেসিনের উপর এমন দাগ যে হাত ধুতেও গা ঘিনঘিন করছে। মান-সম্মান থাকবে? কিন্তু বেসিন বা সিঙ্কের দাগ তোলা তো আর মুখের কথা নয়। নিয়মিত ব্যবহারের ফলে সিঙ্কে সাবান, টুথপেস্ট, খাবার, তেল, ময়লা ইত্যাদি জমে যায়। এই জমে যাওয়া ময়লার উপর জমা হয় জলে উপস্থিত খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। ফলে সিঙ্কের উপর ময়লার এমন পরত পড়ে যা নিয়মিত পরিষ্কার না করলে ক্রমশ স্থায়ী হয়ে যায়। কীভাবে পরিষ্কার করবেন বাড়ির বেসিন?
১. বেকিং সোডা ও ভিনেগার: প্রথমে সিঙ্কের মধ্যে অল্প করে জল ঢেলে নিন। এরপর সিঙ্কে কিছুটা বেকিং সোডা ঢালুন। সোডার সমপরিমাণ ভিনেগার ছড়িয়ে দিন। ভিনেগার দেওয়ার পর সিঙ্ক থেকে বুদবুদ বেরোনো শুরু হবে। কিছুক্ষণ পর গরম জল দিয়ে সিঙ্ক ধুয়ে নিন।
২. লেবুর রস ও লবণ: লেবুর রস ও লবণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি সিঙ্কের দাগের ওপর লাগান এবং কিছুক্ষণ রেখে দিন। তারপর গরম জল দিয়ে সিঙ্ক ধুয়ে নিন।
৩. গরম জল ও লবণ: অনেক সময় ময়লা জমে সিঙ্কের মুখ বন্ধ হয়ে যায়। সিঙ্কের মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গরম জলের বিকল্প নেই। আর গরম জলের সঙ্গে যদি এক চিমটে লবণ মিশিয়ে নেওয়া যায় তা হলে আরও বেশি কার্যকর হবে। এক কেটলি গরম জলে দু' চামচ লবণ মিশিয়ে সেটা ধীরে ধীরে সিঙ্কের মুখে ঢালতে থাকুন। জমে থাকা ময়লা ধীরে ধীরে চলে যাবে।
৪. সাদা ভিনেগার: একটি স্প্রে বোতলে ভিনেগার ও জল সমপরিমাণে একসঙ্গে মিশিয়ে নিন। সিঙ্কে এটি স্প্রে করুন। কিছুক্ষণ রেখে স্পঞ্জের সাহায্যে মুছে পরিষ্কার করে নিন। এটি করলে সিঙ্কের দাগ দূর হবে এবং বাজে গন্ধও কমে যাবে।
৫. ব্লিচিং পাউডার: ১ টেবিল চামচ ব্লিচিং পাউডার ১ লিটার জলের সঙ্গে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। দ্রবণটি সিঙ্কের দাগের ওপর লাগান এবং কিছুক্ষণ রেখে দিন। তারপর গরম জল দিয়ে সিঙ্ক ধুয়ে নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?