বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনার 'কন্ডোম কৌশল'-এ কুপোকাত পাক বাহিনী, জানুন আসল ঘটনা...

RD | ২৮ মার্চ ২০২৫ ২২ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৯৭১ সাল, চলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই লড়েছিল ভারতীয় সেনা। আর সেই যুদ্ধে ভারতীয় সেনার 'কন্ডোম কৌশল' ছিন্নভিন্ন করেছিল পাক বাহিনীকে। এক দিকে, বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী, অন্য চট্টগ্রামের পাহাড়ে ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্ট, কয়েকশ কন্ডোমের অর্ডার দিয়েছিল। 

প্রথমে আসা যাক নৌবাহিনীর কথায়। ১৯৭১ সালের ডিসেম্বর মাস। সেনা প্রধান জেনারেল স্য়াম মানেকশ পরিকল্পনা করেছিলেন যে, পাক বাহিনীকে চারপাশ দিয়ে ঘিরে ফেলা হবে। আর এই পরিকল্পনার অন্যতম অংশ ছিল বঙ্গোপসাগরের দিক থেকে পাক সেনার সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া। এর জন্য, পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে থাকা পাক সেনার রণতরীগুলি উড়িয়ে দিতে হতো। এই কাজে নৌবাহিনী ব্যবহার করেছিল 'লিম্পেট মাইন' নামে এক ধরনের নাভাল মাইন। ধাতব এই মাইনগুলির ভিতরে বিস্ফোরক ভরা থাকত। গায়ে লাগানো থাকত চুম্বক। যা দিয়ে এগুলিকে লক্ষ্যবস্তুর গায়ে সহজেই আটকে দেওয়া যেত। এর জন্য প্রয়োজন ছিল ডুবুরিদের, যারা মাইনগুলি জলের নীচে নিয়ে গিয়ে রণতরীর হালের সঙ্গে লাগিয়ে দেবে।

এই মাইনগুলি নির্দিষ্ট সময়ের পরে বিস্ফোরিত হয়। ভারতীয় নৌবাহিনীর হাতে যেগুলি ছিল, সেগুলি বিস্ফোরিত হতো ৩০ মিনিট পর। ওই সময় পর্যন্ত জলের মধ্যে মাইনগুলিকে নিরাপদ রাখাটা ছিল বড় চ্যালেঞ্জ। এই সমস্যারই সমাধান করেছিল কন্ডোম।

একাধিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, লিম্পেট মাইনের সমস্যা সমাধানের জন্য, একাত্তরের যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী শত শত কন্ডোম অর্ডার করেছিল। কন্ডোম দিয়ে লিমপেট মাইনগুলি মুড়িয়ে দেওয়া হয়েছিল। এর ফলে জলের নীচে মাইনগুলির সমস্যা হয়নি। আর এভাবেই পাকিস্তানি রণতরীগুলির উপর হামলা করেছিল ভারতীয় নৌসেনা।

এছাড়াও ওই যুদ্ধের সময় চট্টগ্রাম পাহাড়ে মোতায়েন প্রথম রাজপুত রেজিমেন্টের চতুর্থ গার্ড বাহিনীরও কাজে লেগেছিল কন্ডোম। সরকারি রেকর্ডে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর, যুদ্ধ মাত্র ১৩ দিন চললেও, সেনার বেশ কয়েকটি বাহিনীকে আরও বেশ কয়েক দিন ধরে সীমান্ত বরাবর কাজ চালিয়ে যেতে হয়েছিল। সেই রকমই এক বাহিনী ছিল রাজপুত রেজিমেন্টের চতুর্থ গার্ড বাহিনী।

চট্টগ্রামের পাহাড় হয়ে মিজোরামে অনুপ্রবেশ করছিল মিজো জঙ্গিরা। তাদের আটকানোই ছিল এই বাহিনীর দায়িত্ব। কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশে প্রচুর নদী-নালা-জলাভূমি। ওই পরিবেশে সেনার রাইফেলগুলি জল-কাদায় মাখামাখি হয়ে মাঝেমাঝেই আটকে যেত। জলাভূমির মধ্য দিয়ে চলাফেরার সময় বন্দুকগুলো শুকনো রাখতে তাদের মাথায় এসেছিল কন্ডোমের কথা।

দলের ডাক্তারকে তারা বলেছিল, জওয়ান প্রতি তিনটি করে কন্ডোম লাগবে। ডাক্তার প্রথমে হাসলেও, পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে তা দিয়েছিলেন। তারপর থেকে কন্ডোম দিয়ে বন্দুক ঢেকে জলাভূমির মধ্য দিয়ে চলাফেরা করত রাজপুর রেজিমেন্ট বাহিনী। বন্দুকে জল-কাদা লাগত না। আর দরকার মতো কন্ডোমের আবরণ খুলে  জওয়ানদের সেই বন্দুক চালাতেও বেগ পেতে হত না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া