বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নগদ উদ্ধার কাণ্ড: বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআরের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

RD | ২৮ মার্চ ২০২৫ ২২ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে টাকা উদ্ধার কাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা জানিয়ে দিয়েছেন যে, এখনই এফআইআৎ দা.য়েরের সময় হয়নি। আগে অভ্যন্তরীণ তদন্ত শেষ হোক। তারপর এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া যেতে পারে অথবা বিষয়টি সংসদে পাঠানো হতে পারে।

ডিভিশন বেঞ্চ মনে করছে যে, বিচারপতি বর্মার বাড়ি থেকে নগদ উদ্ধার কাণ্ডে যেহেতু অভ্যন্তরীণ তদন্ত চলছে, তাই অনেক কিছু বেরিয়ে আসতে পারে।

গত ১৪ মার্চ রাতে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে আগুন লেগেছিল। তারপরই ওই বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার হয় বলে অভিযোগ। যা নিয়ে শোরগোল পড়ে যায়। গোটা ঘটনার তদন্ত করতে সুপ্রিম কোর্ট গঠিত তিন সদস্যের কমিটি গঠন করেছে। খুব শীঘ্রই কমিটির সদস্যরা দেখা করবেন বিচারপতি বর্মার সঙ্গে। 

এদিকে ওই ঘটনার পরই বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়। কেন্দ্রীয় সরকারও তাতে অনুমোদন দিয়েছে। তবে, সেখানে আইনজীবীদের একাংশ বিচারপতি বর্মার এজলাস বয়কট করছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কমিটির সদস্যদের মুখোমুখি হওয়ার আগে বিচারপতি যশবন্ত বর্মা প্রবীণ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। কৌঁসুলি সিদ্ধার্থ আগরওয়াল, মানেকা গুরুস্বামী, অরুন্ধতী কাটজুরা বিচারপতি বর্মার লুটিয়েনস দিল্লির বাড়িতে গিয়ে দেখা করেছেন।

নগদ উদ্ধারের ঘটনাকে 'ষড়যন্ত্র' বলে দাবি করেছেন বিচারপতি বর্মা।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া