সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৮ মার্চ ২০২৫ ২১ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মোদি মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির অনুমোদন করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৫৫ শতাংশ। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই মহার্ঘ ভাতা বৃদ্ধির সবচেয়ে কম হার।
সর্বশেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে। সেই সময় ডিএ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছিল।
মহার্ঘ ভাতা (ডিএ) হল, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে সরকারি কর্মচারীদের দেয় অনুদান বা ভাতা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেতনের মূল্য যাতে হ্রাস না হয় তা নিশ্চিৎ করতেই এই ভাতা বা অনুদান দেওয়া হয়ে থাকে। প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন সরকার কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করে, এরপর মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ডিএ পর্যায়ক্রমে সমন্বয় করা হয়।
মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কারা উপকৃত হবেন?
মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা উপকৃত হবেন।
হোলির আগে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে জল্পনা ছিল। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ডিএ ২ শতাংশ বৃদ্ধির আশা করা হয়েছিল।
সরকার কীভাবে ডিএ নির্ধারণ করে?
ডিএ হার নির্ধারণ করা হয় শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) তথ্যের উপর ভিত্তি করে। সরকার কোনও সংশোধনের সিদ্ধান্ত নেওয়ার আগে গত ছয় মাসের পরিসংখ্যান মূল্যায়ন করে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে ডিএ বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
কেন এবার সবচেয়ে কম হারে ডিএ বাড়ল?
মূল্যবৃদ্ধি ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। কিন্তু এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। সেই কারণেই ডিএ বৃদ্ধির হার কমছে বলে অনুমান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?