বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৮ মার্চ ২০২৫ ২০ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রমজান মাস চলাকালীনই নমাজ পড়া নিয়ে কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের মিরাট পুলিশ। এই নির্দেশ না মানলে কঠোর শাস্তির নিদানও দেওয়া হয়েছে। মিরাট পুলিশ স্পষ্ট জানিয়েছে যে, এই বছর ইদ-উল-ফিতার উদযাপনের জন্য শহরের রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। যদি কাউকে রাস্তায় নমাজ পড়তে দেখা যায়, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে, এমনকি তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।
মিরাটের পুলিশ সুপার (শহর) আয়ুশ বিক্রম বলেছেন যে, "শুধুমাত্র মসজিদে নমাজ পড়ার জন্য মানুষকে আঐবেদন জানানো হচ্ছে। ধর্মীয় নেতা এবং ইমামদের কাছেও একই আবেদন করা হয়েছে। এই নির্দেশি লঙ্ঘন করলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।"
গত বছর, একই ধরণের লঙ্ঘনের অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যার মধ্যে ৮০ জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল। এই বছর, পুলিশ সম্ভাব্য অপরাধীদের উপর কড়া নজরদারি বজায় রাখছে।
ঈদের দিন নজরদারির জন্য, ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সংবেদনশীল এলাকাগুলি পর্যবেক্ষণ করা হবে। পুলিশ সোশ্যাল মিডিয়ার উপরও কড়া নজর রাখবে এবং গুজব ছড়ানো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের উচ্চপদের আধিকারিকরা সতর্ক করে দিয়েছেন যে, নিয়ম লঙ্ঘনকারীদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে। এছাড়াও, নতুন পাসপোর্ট পেতে আদালত থেকে অনাপত্তি সনদ (এনওসি) নিতে হবে।
মিরাটের পুলিশ সুপার (শহর) আয়ুশ বিক্রম স্মরণ করিয়ে দিয়েছেন যে, গত বছর ঈদের সময় কিছু ব্যক্তি নিয়ম লঙ্ঘন করেছিলেন। যার ফলে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রশাসন কড়া নজরদারি করবে এবং যারা আইন ভঙ্গ করবে তাদের শাস্তি দেওয়া হবে। যেকোনও ঝামেলা রোধে সমস্ত সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
পুলিশের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। একটি টুইটে তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে, পাসপোর্ট বাজেয়াপ্ত করার ফতোয়া পুলিশের জারি উচিত নয়। প্রশাসন রাস্তা পরিষ্কার রাখতে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তবে তাদের উচিত সম্মতি নিশ্চিত করার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?