বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ মার্চ ২০২৫ ১৯ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ততা ছিল তুঙ্গে, ফোনে চার্জ ছিল না একটুও। কোনওক্রমে যে গাড়ি পেয়েছিলেন, তাতে গন্তব্যে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু তারপর? আচমকা যুবক বুঝতে পারেন ফেলে এসেছেন ফোনটি। তবে ব্যস্ততার শহর বেঙ্গালুরুতে ওই ফোন ঘিরে যে ঘটনা ঘটল, তাতে অনেকেই বলছেন, ব্যস্ততার মাঝে ,মানবতা হারিয়ে যায়নি।
বর্তমান সময়ে যোগাযোগ থেকে পেমেন্ট, ফোন ছাড়া বহু ক্ষেত্রেই অচল অবস্থা। সোশ্যাল মিডিয়ায় ওই যুবক, এক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন, ফোন খোয়া যাওয়ায় যারপরনাই চিন্তিত ছিলেন। চালকের সঙ্গে যোগাযোগ করা যেত, কিন্তু যেহেতু কোনও অ্যাপ থেকে ক্যাব বুক করেননি, তাই কোনও উপায় ছিল না। ফোন যে সংস্থার, সেখানেও যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে। তাতেও লাভ হয়নি কোনও।
আচমকা প্রায় ১৫ ঘণ্টা পর, ফোন প্রস্তুতকারক ওই সংস্থা জানায়, ফোনটি কোথায় রয়েছে জানা গিয়েছে তা। তারকিছু পরেই একপ্রকার চমকে যান যুবক। জানিয়েছেন, ওই চালক নিজে বাড়ি এসে পৌঁছে দিয়ে গিয়েছেন ফোন।
একই সঙ্গে জানিয়েছেন, শধু পৌঁছে দিয়ে যাননি, তারজন্য ওই সময়ে ১৫০ কিলোমিটার পথও পাড়ি দিতে হয়েছে তাঁকে। চালক জানিয়েছেন, জরুরি কাজে তাঁকে মাইসোর যেতেই হতো। সেখান থেকে বেঙ্গালুরু ফিরেই ওই যুবকের বাড়ির এলাকায় বাসে করে গিয়ে ফোন ফিরিয়ে দিয়ে আসেন। যুবক জানিয়েছেন, চালকের সততায় তিনি মুগ্ধ। খুশি হয়ে হাজার টাকা দিতে চেয়েছিলেন, চালক তাতেও রাজি হননি বলেও জানান। পরে একপ্রকার জোর করেই সেই টাকা দিয়েছেন। চালকের সততায় নেটিজেনরা প্রশংসা করেছেন বিস্তর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?