শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মার্চ ২০২৫ ১৯ : ০৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: চৈত্রেই কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা। গ্রীষ্মের দাবদাহে সুস্থ থাকতে পর্যাপ্ত জল খাওয়া ছাড়া উপায় নেই। ডিহাইড্রেশনের আশঙ্কা এড়াতে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু গরমে সারাদিনে ঠিক কতটা জল খাওয়া দরকার তা নিয়ে নানা মুনির নানা মত। আসুন জেনে নেওয়া যাক সুস্থ থাকতে আমাদের শরীরের জন্য ঠিক কতটা জল দরকার।
সারাদিন শরীরের কলকব্জা ঠিক রাখতে হলে নিঃসন্দেহে জলের প্রয়োজন সবচেয়ে বেশি। গরমে ঘাম বেশি হয়। কড়া রোদের তাপে সব সময়েই গলা যেন শুকিয়ে কাঠ। তেষ্টা মেটাতে বা শরীরের আর্দ্রতা বজায় রাখতে জল বা তরল জিনিসে ভরসা রাখতে হয়। এমনকী সারাদিন এসিতে বসে কাজ করলেও গরমে শরীরের জলের চাহিদা বেড়ে যায়। তবে তার মানে কিন্তু অতিরিক্ত জল খাওয়া নয়। ঠিক কোন সময় কতটা জল শরীরে দরকার তাও জানা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের গরমে ৮ থেকে ১০ গ্লাস জল খাওয়া উচিত। গর্ভবতী ও মাতৃদুগ্ধ পান করালে ১০ থেকে ১২ গ্লাসের জল খেতে হবে। কারণ অন্ত:স্বত্ত্বা মহিলারা কম জল খেলে মা ও শিশুর উভয়েরই শরীরের ঝুঁকি হতে পারে। আবার নিয়মিত শরীরচর্চা করলেও শরীরের বেশি জলের প্রয়োজন হয়।
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দিনে ৩.৭ লিটার তরল দরকার হয়। একজন মহিলার সেখানে দরকার হয় ২.৭ লিটার ফ্লুইড। তবে তরল অর্থে শুধু জল নয়, চা-কফি, হেলথ ড্রিঙ্ক, দুধ সবই হতে পারে। মানে সারাদিনে চা-কফি বেশি খেলেও সেই অনুপাতে জল মেপে খাওয়া উচিত।
শরীরের ওজন কতটা সেই অনুপাতে কতটা জল দরকার হয় তার হিসেব বের করা যায়। অর্থাৎ যার ওজন ৫০ কিলোগ্রাম তার যতটা জল খাওয়া উচিত, ৯০ কিলোগ্রাম ওজন হলে সেই পরিমাণ বদলে যাবে। শরীরের ওজন যত তাকে ২ দিয়ে ভাগ করলে যে ফল বেরবে ততটাই জল দরকার হয় শরীরে। তবে আরও কিছু বিষয় রয়েছে যেমন সারাদিনে একটা মানুষ কতটা সক্রিয়, কী পরিমাণ কাজ করছেন এই যাবতীয় বিষয়গুলোর উপরে জলের পরিমাণ নির্ভর করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?