সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | যাদবপুরের উপাচার্য পদ থেকে অপসারিত ভাস্কর গুপ্ত, মেয়াদ শেষের চারদিন আগেই বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল

Sumit | ২৮ মার্চ ২০২৫ ১৯ : ০৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে ভাস্কর গুপ্তকে সরিয়ে দেওয়া হল। ৩১ মার্চ অধ্যাপক হিসাবে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে চার দিন আগে ২৭ মার্চ রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল উপাচার্যপদে আর থাকছেন না ভাস্কর গুপ্ত। অর্থাৎ, সময়ের আগেই তাঁকে সরানো হল। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


রাজভবনের বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ২০২৪ সালের ২০ এপ্রিল অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

 


ভাস্কর গুপ্ত রাজভবনের এই নির্দেশিকা প্রসঙ্গে জানিয়েছেন, ২০২৪ সালের ২২ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন। মেয়াদ শেষ হতে আর চারদিন বাকি ছিল। তার আগেই এই চিঠি দেওয়া হয়েছে।  ৩১ মার্চ তারিখ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকবেন।  যতদিন উপাচার্যের দায়িত্বে ছিলেন, যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন।

 


ভাস্কর গুপ্তের অপসারণের ফলে আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে গেল। ফলে নতুন করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া