শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৮ মার্চ ২০২৫ ১৮ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। শুক্রবার সকাল অনুভূত কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭ এবং ৬.৪। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তীব্র কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বিশাল ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের কাছে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতায়। এখনও পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে মায়ানমারে।
আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের ১৬ কিমি দক্ষিণ পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিমি। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ৯০০ কিলোমিটার দূরে ব্যাংককে কম্পন অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, থাইল্যান্ডের রাজধানীতে একটি বহুতল ভবন ভেঙে পড়েছে। ভূমিকম্পের ফলে মানুষ তাঁদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। বহুতল ভবনের সুইমিং পুল জল ছিটকে পড়তেও দেখা গিয়েছে।
Bangkok earthquake right now #bangkok #earthquake #bkknews #bkk #แผ่นดินไหว #deprem #myanmar
— bahisşikayet (@Bahis_sikayetim) March 28, 2025
Myanmar'da 7.7 şiddetinde deprem meydana geldi... pic.twitter.com/9TtEGNutfg
ভূমিকম্পের আঘাতে বেশ কয়েকটি ভবন দুলতে থাকায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে থাই রাজধানীতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Whole Bangkok shook like Crazy! #Bangkok #earthquake pic.twitter.com/99v7ySZDGc
— Srushti Gopani (@DrSrushtiG) March 28, 2025
মায়ানমারে ভূমিকম্পের ঘটনা খুবই স্বাভাবিক। যেখানে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সাগাইং ফল্টের কাছে ৭.০ মাত্রার বা তাঁর বেশি ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। মধ্য মায়ানমারের প্রাচীন রাজধানী বাগানে ২০১৬ সালে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত হন। পর্যটন কেন্দ্রের চূড়া ভেঙে যায় এবং মন্দিরের পাঁচিল ভেঙে পড়ে। দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল, বিশেষ করে গ্রামাঞ্চলগুলিতে।
(ছবি: রয়টার্স।)
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?