শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | শূন্যে পৌঁছেও শিক্ষা হয়নি! বিক্ষোভ দেখাতে গিয়ে মমতার দাপটে হাওয়ায় মিলিয়ে গেল বাম-রাম

Riya Patra | ২৮ মার্চ ২০২৫ ১৮ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাংলার কথা এক নাগাড়ে তুলে ধরেছিলেন তিনি। কেলগ কলেজে তখন তৈরি হচ্ছিল ইতিহাস। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎই ধেয়ে এল তীব্র কটূক্তি। যখন মুখ্যমন্ত্রী বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের কথা, তখন প্রতিবাদের নামে দাঙ্গাবাজদের চিৎকার ভেসে এল, 'আপনি কি হিন্দু?' আর ঠিক সেই মুহূর্তেই মুখ্যমন্ত্রী চটলেন না মোটে।

 মমতা ওই সভাতেও ভোলেননি গণতন্ত্রের প্রাথমিক শর্ত। তিনি বারবার বলেন, গণতন্ত্রে সবাই কথা বলবে, সবাই প্রশ্ন করবে, ওদের বলতে দিন। ইদানিং রাজনীতিতে যা দুর্লভ, সেই সৌজন্য দেখিয়ে প্রতিটি প্রশ্নের সুস্থ জবাব দিতে চেষ্টা করলেন। কিন্তু প্রতিবাদীরা এসেছিল সভায় গোলমাল পাকাতে, শুনতে নয়। তাই চেঁচামেচি হল দেদার। শেষে মুখ্যমন্ত্রী সবিনয়ে বললেন, আপনারা দয়া করে বসুন। সব মিলিয়ে সৌজন্য আর আত্মবিশ্বাসের নজির তিনি তৈরি করলেন। তিনি ধৈর্য না হারালেও ততক্ষণে ধৈর্য হারিয়েছেন দেশের সফলতম মুখ্যমন্ত্রীর কথা শুনতে আসা জনতা। জনতা যেভাবে পর পর নির্বাচনে ঘাড় ধাক্কা দিয়েছে এই রাজ্যের বিরোধীদের, সেই কায়দায় অর্ধচন্দ্র জুটল কেলগের মমতা বিরোধীদেরও। আনুষ্ঠানিক ভাবে আয়োজকদের তরফ থেকে ক্ষমাও চাওয়া হল আলোচনায় বাধা পড়ার জন্য। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও যেন আত্মবিশ্বাসের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল মুখ্যমন্ত্রীর বাচনে। তিনি টানা কথা বলে গেলেন, তুলে ধরলেন তাঁর বর্ণময় কর্মজীবনের নানা দিক। শেষে উত্তর দিলেন একাধিক প্রশ্নেরও। বারবার তাঁর কথায় হাততালিতে ভরে উঠল সভার ঘর। মমতা বুঝিয়ে দিলেন, প্রতিকূলতায় তিনি আরও বেশি শাণিত তরবারি, আরও ঝকঝকে। দশকের পর দশক কেটেছে, কিন্তু সেই ধার কমেনি মোটে। 

কেলগ কলেজের ঘটনায় দেশ, বিদেশে উঠেছে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় বাম রামের অসভ্যতা নিয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। এরকম যে হবে, সেটা বুঝতে পেরেছিলেন মমতা। সেই কারণে সফরের আগেই সাংবাদিক বৈঠকে এই নিয়ে জানিয়েছিলেন। প্রস্তুত ছিলেন অন্দরে। তাই কুরুচিকর আক্রমণের উল্টোদিকে দাঁড়িয়ে কড়া গলায় বলতে পারলেন, দেশে ফিরে নিজেদের শূন্য হয়ে যাওয়া দলকে শক্তি দিন, এখানে না। যতবার সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, ততবার তিনি ঝলসে উঠেছেন। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের পরিস্থিতি ছিল একেবারে অন্য। মমতা সেক্ষেত্রেও বুঝিয়ে দিলেন, তাঁর লড়াইয়ের শক্তি এটুকু কমেনি। আর এটাও সঙ্গে সঙ্গে বুঝে গেল মানুষ, বাংলায় মমতার কাছাকাছি পৌঁছনোর ক্ষমতা কোনও রাজনীতিকের নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া