শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৮ মার্চ ২০২৫ ১৭ : ৫৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে দিন তিনেকের ছুটি। এমন সুযোগ কি হাতছাড়া করা চলে? যাঁরা ঘুরতে যেতে ভালবাসেন তাঁদের জন্য এমন ছুটি অদূরভ্রমণের জন্য আদর্শ। কিন্তু অদূরভ্রমণ বলতে কি শুধুই দীঘা, মন্দারমণি শান্তিনিকেতন? মোটেই না। এই বাংলাতেই রয়েছে এমন কিছু স্বল্প পরিচিত পর্যটনকেন্দ্র যেগুলি অল্প সময়ে ঘুরে আসতে পারেন ভ্রমণ পিপাসুরা। রইল তেমনই কিছু জায়গার হদিস।
দুয়ারসিনি
এটি পুরুলিয়া জেলার একটি সুন্দর গ্রাম। ঘন শাল, পিয়াল এবং মহুয়া গাছে ঘেরা জঙ্গল, ছোট ছোট টিলা এবং পাহাড়ি নদীর জন্য পরিচিত দুয়ারসিনি। যাঁরা দু'টো দিন প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে চান, তাঁদের জন্য এটি একটি আদর্শ স্থান।
কী দেখবেন: দুয়ারসিনির প্রধান আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য। চারদিকে ঘন জঙ্গল, ছোট ছোট টিলা এবং পাহাড়ি নদী দুয়ারসিনিকে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। বিশেষ করে এখানে সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। পাশাপাশি দুয়ারসিনিতে সাঁওতাল এবং মুন্ডা জনজাতির সংস্কৃতি এবং জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ রয়েছে।
কাছাকাছি দর্শনীয় স্থান:
* টটকো জলাধার
* হাড়গাড়া জঙ্গল
* রাইকা পাহাড়
* হাতিবাড়ি (এলিফ্যান্ট করিডোর)
থাকার ব্যবস্থা: দুয়ারসিনিতে থাকার জন্য বন বিভাগের কটেজ এবং ডরমিটরি রয়েছে। এছাড়াও, কাছাকাছি গ্রামগুলিতে কিছু বেসরকারি গেস্ট হাউস এবং হোমস্টে পাওয়া যায়।
যাওয়ার উপায়: ট্রেনে কলকাতা থেকে পুরুলিয়া পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে। পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি বা বাসে দুয়ারসিনি যাওয়া যায়।
সড়কপথে যেতে চাইলে কলকাতা থেকে সড়কপথেও দুয়ারসিনি যাওয়া যায়। সেক্ষেত্রে ১৯ কিংবা ২০ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে।
মাইথন
কলকাতা থেকে তিন দিনে ঘুরে আসতে পারেন মাইথন জলাধার। এই জলাধার কলকাতা থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
কী দেখবেন: মাইথন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর ওপর অবস্থিত। মাইথনের প্রধান আকর্ষণ হল বিশাল বাঁধ এবং জলাধার। বিস্তীর্ণ জলরাশির উপর সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। জলাধারে নৌকা বিহার এবং স্পীড বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। কিছুটা দূরেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। সঙ্গে গাড়ি থাকলে পাঞ্চেত বাঁধ এবং পাহাড়ও ঘুরে নিতে পারেন। তা ছাড়া মাইথন থেকে অনতিদূরে রয়েছে বড়ন্তি ও গড়পঞ্চকোট।
কোথায় থাকবেন: মাইথনে বিভিন্ন ধরণের হোটেল এবং রিসর্ট রয়েছে, তবে সবচেয়ে ভাল থাকার জায়গা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকার তথা ডব্লুবিটিডিসিএল-এর অতিথি নিবাস। নাম, মুক্তিধারা ট্যুরিজম প্রপার্টি।
কীভাবে যাবেন: কলকাতা থেকে বরাকর বা কুমারডুবি স্টেশনের ট্রেন পাওয়া যায়। তবে কলকাতা থেকে সরাসরি সড়কপথে মাইথন যাওয়াই আরামদায়ক। প্রথমে ১৯ নম্বর জাতীয় সড়ক তারপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোল। সেখানে থেকে মাইথন।
গজলডোবা
এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। এবার নজর দেওয়া যাক উত্তরে। নাহ্ অতি পরিচিত দার্জিলিং বা কালিম্পং নয়। তিন দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন গজলডোবা। গজলডোবা তিস্তা নদীর তীরে অবস্থিত একটি সুন্দর পর্যটনস্থল। প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলতান এবং তিস্তা ব্যারেজের জন্য পরিচিত গজলডোবা। উত্তরবঙ্গের মানুষরা নিউ জলপাইগুড়ি থেকে তিন দিনের মধ্যে গজলডোবা ঘুরে আসতে পারেন।
কী দেখবেন: গজলডোবার প্রধান আকর্ষণ তিস্তা ব্যারেজ। এখানে নৌকাবিহার করতে পারেন। দেখা পাবেন দেশি বিদেশী বহু পাখির। তিস্তা নদীর শান্ত জল, সবুজ বন এবং দূরের পাহাড়ের দৃশ্য মনকে শান্তি দেয়। কাছেই রয়েছে ভাওয়াই মিউজিয়াম, ভাওয়াইয়া গানের উৎপত্তি ও তার বিবর্তন নিয়ে এই সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে।
কোথায় থাকবেন: গজলডোবায় রাজ্য সরকারের একটি সুবৃহৎ রিসর্ট রয়েছে। এটিও ডব্লুবিটিডিসিএল-এর অধীন। নাম- ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি। ডব্লুবিটিডিসিএল-এর ওয়েবসাইটে গিয়ে আগে থেকে ঘর বুক করতে হয়।
কীভাবে যাবেন: গজলডোবা নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে বা বাসে করে গজলডোবা যেতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?