শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মমতার উত্তাপ টের পেল বিলেত! অক্সফোর্ডের বক্তৃতায় বাংলার কথা তুলে ধরে দাপুটে মুখ্যমন্ত্রী

Kaushik Roy | ২৭ মার্চ ২০২৫ ০৫ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: কেলগ কলেজের হাউসফুল প্রেক্ষাগৃহে 'হাইভোল্টেজ' বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে তা অক্সফোর্ডকে স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। নিজের জীবনে লড়াইয়ের প্রসঙ্গ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, 'ন'বছর বয়সে বাবাকে হারানোর সময় থেকে আমার লড়াই শুরু হয়েছিল। আমি বিরোধী দলনেত্রী থাকাকালীন লড়াই করেছি। কেন্দ্রে রেল-কয়লা-নারী ও সমাজ কল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী ছিলাম। ৩৪ বছরের সিপিএমের শাসনের পর আমরা ১৫ বছর সরকারে আছি'। তাঁর কথায় উঠে এল মা-মাটি-মানুষের প্রসঙ্গও। 

 

জানালেন, 'আমাদের লক্ষ্য ছাত্র থেকে ছাত্র, কৃষক থেকে কৃষক মহিলা থেকে মহিলা সবার মধ্যে যেন সমতা থাকে। সবাইকে যেন সমান চোখে দেখা হয়। কারণ, সবাই মানুষ। মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব মানুষের পাশে থাকা।  আমরা কন্যাশ্রী চালু করেছি ছাত্রীদের জন্য। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এখনও পর্যন্ত ১ কোটি ছাত্রী কন্যাশ্রী পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পর তাঁরা স্মার্ট কার্ড পান। সেখান থেকে তাঁরা বিদেশে পড়াশোনা করার সুযোগ পান। অর্থের অভাবে যারা পড়াশোনা করতে পারেন না তাদের জন্য আমরা আছি। ৯৯.৫% পড়ুয়ার কাছে আমরা শিক্ষা পৌঁছে দিয়েছি। এক বছরে সেটা ১০০% হয়ে যাবে। ছাত্রীদের পাশাপাশি ছাত্র, আদিবাসীদের জন্য প্রকল্প রয়েছে। আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান। তবে তাদের স্কলারশিপ দরকার।

 

কখনও কখনও তাদের পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়। আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি। মহিলাদের যাতে নিজস্ব কিছু সঞ্চয় থাকে। সেটা তাঁরা নিজেদের মতে করে খরচ করতে পারবেন। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য আমাদের বাংলায় সবই বিনামূল্যে। প্রত্যেক মাসে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তাঁরা যতদিন বেঁচে থাকবেন এই টাকা পাবেন। কৃষকরাও পেনশন পান। ‘বাংলার বাড়ি’ আমরা বিনামূল্যে দিই গরীবদের'। কোভিডের পর বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল। তার কবলে পড়তে হয়েছিল বাংলাকেও। সেই প্রসঙ্গ টেনে এনে মমতা জানান, 'বাংলায় সব ধরনের মানুষ একসঙ্গে বসবাস করেন।

 

অনেকে চাকরির সূত্রে চলে আসেন। বাংলায় বর্তমানে ১১ কোটি জনসংখ্যা। ভারতে অনেক রাজ্যের মধ্যে কোনোটা বড়, কোনোটা ছোট রাজ্য। গুজরাট অনেক বড় রাজ্য হলেও সেখানে জনসংখ্যা বাংলার তুলনায় অনেক কম। আমাদের রাজ্য সবাই একসঙ্গে থাকে। এই ঐক্য বজায় রাখা কঠিন কাজ'। হলে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেক্সপিয়রের কথাও। পাশাপাশি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের নামও শোনা যায় তাঁর মুখে। মুখ্যমন্ত্রী জানান, 'দেশের মধ্যে বর্তমানে কলকাতা চাকরির অন্যতম বড় ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কলকাতা বর্তমানে এআই হাব, এডুকেশন হাব, হসপিটাল হাব, ডেটা সেন্টার হাব। ব্রিটিশদের সময় কলকাতা দেশের রাজধানী ছিল। এখন বাংলা দেশের সংস্কৃতির রাজধানী'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া