বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ মার্চ ২০২৫ ০৩ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এনডিএ শাসিত বিহারের সরকারি স্বাস্থ্য পরিষেবার হতশ্রী দশা ফের প্রকাশ্যে। ঘটনা জানলে আপনার উদ্বেগ কয়েকগুণ বেড়ে যেতে বাধ্য। গত সোমবার (২৪শে মার্চ) সন্তানের প্রসবের জন্য লৌরিয়া কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি হন এক প্রসূতি। বিকেল চারটে নাগাদ, মহিলা স্বাভাবিক প্রসবের পর নবজাতকটির কোনও নড়াচড়ার লক্ষ্য করা যায়ননি। ফলে উপস্থিত চিকিৎসক এবং সহায়ক নার্স মিডওয়াইফ (এএনএম) পরীক্ষা ছাড়াই শিশুটিকে মৃত ঘোষণা করেন। বাবা-মাকে একটি মৃত সন্তানের জন্মের শংসাপত্র এবং একটি ডিসচার্জ লেটার দিয়ে দেওয়া হয়।
অত্যন্ত হতাশ হয়ে, দম্পতি তাঁদের মৃত নবজাতককে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করার পর, সেখানকার চিকিৎসকরা শিশুটিকে অক্সিজেন সরবরাহ করেন। এরপরই ঘটনায় নয়া মোড়। সকলের অবাক করে দিয়ে, অক্সিজেন পাওয়ার পরই ওই নবজাতকটি নড়াচড়া করতে এবং কাঁদতে শুরু করে। হতাশা দূরে ঠেলে কোলের সন্তানকে নিয়ে আনন্দে মাতেন বাঘাহা ১ ব্লকের চৌতারওয়া থানার অন্তর্গত বাসভারিয়া পরাসৌনি গ্রামের বাহাদুর বৈঠা এবং তাঁর স্ত্রী জ্যোতি কুমারী।
সরকারি হাসপাতালের চিকিৎসকদের আচরণে অসন্তুষ্ট পরিবার শিশুটির পরীক্ষার জন্য জোর করলেও তা কেউ শোনেনি। এরপরই নগর পঞ্চায়েত লৌরিয়ার নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে সাহায্য চায়। রিপোর্ট অনুসারে, ডাক্তাররা শিশুটির চিকিৎসা শুরু করেন এবং অক্সিজেন সরবরাহ করেন। আশ্চর্যজনকভাবে, অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিতে জীবনের লক্ষণ দেখা দিতে শুরু করে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন এবং বিপদমুক্ত।
কর্তব্যরত নার্স রাধিকা কুমারী প্রথমে শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপস্থিত চিকিৎসক ডা. আফরোজ-ও পরীক্ষা ছাড়াই মৃত্যু নিশ্চিত করেন এবং ডিসচার্জ স্লিপে স্বাক্ষর করেন। তবে, শিশুটি বেঁচে আছে জানতে পেরে, ডা. আফরোজ যথাযথ পরীক্ষা ছাড়াই শংসাপত্রে স্বাক্ষর করার ভুল স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।
জেলা সিভিল সার্জন বিজয় কুমার ঘটনাটি স্বীকার করেছেন। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়েতিনি সিএইচসির দায়িত্বে থাকা মেডিকেল অফিসার, এএনএম এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। বলা হয়েছে যে তদন্তে যদি ত্রুটি প্রমাণিত হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?