বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ মার্চ ২০২৫ ০৩ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আম্বানিদের স্টাইল স্টেটমেন্ট বেশ চর্চার বিষয়। মুকেশ আম্বানির স্ত্রী নীতা হোক বা তাঁদের দুই পুত্রবধূ শ্লোকা-রাধীকার সাজপোশাক নিয়ে প্রায়ই কথা হয়ে থাকে। বাদ যান না আম্বানি পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যা কোকিলাবেনও। তাঁর শাড়ি, গয়েনা-ও নজরকাড়া। কিন্তু একটা বিষয় কী লক্ষ্য করেছেন, মুকেশ-অনিলদের মা তথা প্রয়াত ধীরুভাই আম্বানির স্ত্রী বেশিরভাগ সময়ই গোলাপী শাড়ি পরেন। অনেকেরই কৌতূহল কেন তাঁর এই গোলাপী-প্রেম?
কোকিলাবেনের পোশাকে বৈচিত্র্যময় প্রিন্ট, রঙ, টেক্সচার এবং হ্যান্ডলুম-সহ অসংখ্য শাড়ি রয়েছে। তবে একটি বিশেষ রঙের শাড়িই বেশি দেখা যায়। এর নেপথ্যে কী কারণ রয়েছে?
ধনকুবের পরিবারের সম্মানীয়া সদস্যা প্রায়শই গোলাপি রঙে মার্জিত শাড়ি পরেন। জর্জেট শিফন থেকে শুরু করে সিল্ক বা সুতি, প্রায় প্রতিটি ধরণের শাড়ির কাপড়েই তাঁর গোলাপি রঙের আভা রয়েছে। কারণটা সহজ, গোলাপি তাঁর প্রিয় রঙ!
রঙটা এক হতে পারে, কিন্তু তাঁর বেশিরভাগ শাড়ির নকশা, কাপড়ের মান, প্রিন্ট ভিন্ন থাকে। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের সাম্প্রতিক বার্ষিক অনুষ্ঠানে, তিনি সাদা পোলক-এ-ডট এবং রঙিন সুতো দিয়ে অনবদ্য সূচের কাজের একটি বেবি পিঙ্ক শাড়ি পরেছিলেন। এছাড়াও তাঁর গলায় ছিল বহুস্তরীয় মুক্তার সেট, যার মাঝখানে পান্না বসানো। কোকিলাবেনের গোলাপি লাল ঠোঁটের আভা এবং টিপ তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল।
কোকিলাবেন, ১৯৩৪ সালে ২৪শে ফেব্রুয়ারি গুজরাটের জামনগরে জন্মগ্রহণ করেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, তিনি দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?