সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ravi Kishan Reveals Why He Lost Out On Anurag Kashyap s Gangs of Wasseypur

বাণিজ্য | স্রেফ একটু দুধ! তার জন্য কীভাবে হাতছাড়া হয়েছিল গ্যাংস অফ ওয়াসেপুর’-এ রবি কিষেণের কাজের সুযোগ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মার্চ ২০২৫ ০১ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা রবি কিষেণ সম্প্রতি এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন! অনুরাগ কাশ্যপের কাল্ট ক্লাসিক 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ অভিনয়ের সুযোগ পেলেও শেষমেশ ছবিটি হাতছাড়া করেন তিনি। তবে এর পেছনে কারণ কী? অভিনেতার দাবি, কেউ একজন কাশ্যপের কানে এমন কিছু গল্প পৌঁছে দিয়েছিল, যার কিছু সত্যি হলেও, বেশিরভাগই ছিল গুজব! এর মধ্যে ছিল—তিনি নাকি দুধ দিয়ে স্নান করতেন!

 


এক সাক্ষাৎকারে রবি কিষেণ বলেন, “হ্যাঁ, আমি সত্যিই দুধ দিয়ে স্নান করতাম। এতে আনন্দ পেতাম। কেউ এটা অনুরাগ কাশ্যপকে বলে দেয়। আমি একটু আলাদা ধরনের মানুষ, আর সেটাই তো একজন শিল্পীর পরিচয়! যদি আমি সাধারণ হই, তাহলে তো অফিসে চাকরি করতাম, টিফিন বক্স নিয়ে যেতাম! কিন্তু অনুরাগ বলেছিলেন, আমার বিলাসী চাহিদা মেটানোর মতো বাজেট তাঁর হাতে নেই, তাই আমাকে বাদ দিতে হয়েছে। এছাড়াও আরও কিছু গুজব ছড়ানো হয়েছিল আমাকে নিয়ে। অথচ ছবির সবাই পরবর্তীকালে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।”


এটাই প্রথম নয়, এর আগেও নিজের ব্যতিক্রমী অভ্যাস নিয়ে কথা বলেছেন রবি কিষেণ। একবার এক সাক্ষাৎকারে অকপট স্বীকারোক্তি দেন, “হ্যাঁ, আমি দুধে স্নান করতাম এবং গোলাপের পাপড়ির বিছানায় ঘুমাতাম! আমি নিজেকে বড় তারকা ভাবতাম, তাই এসব গুরুত্বপূর্ণ মনে হতো। লোকে আমাকে আল পাচিনো আর রবার্ট ডি নিরোর সিনেমা দেখিয়ে বলত, তাঁরা কেমন জীবনযাপন করত। আমাকেও ‘দ্য গডফাদার’ ৫০০ বার দেখানো হয়েছিল! কিন্তু আমি তো একেবারে দেশি পারফর্মার। তাই এসবই করতাম, কারণ আমি চাইতাম মানুষ এগুলো নিয়ে কথা বলুক।”


যদিও গ্যাংস অফ ওয়াসেপুর মিস করার পরেও, পরে অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘মুক্কাবাজ’-এ কাজ করেন রবি কিশন। তবে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায়, যখন রবি, এখন যিনি একজন সাংসদ, মাদকবিরোধী অবস্থান নেন। এক সাক্ষাৎকারে কাশ্যপ ঠাট্টার সুরে বলেন, “রবি কিষেণ আমার ছবি ‘মুক্কাবাজ’-এ অভিনয় করেছিল। প্রতিদিন সকালে ‘জয় শিব শম্ভু, জয় বাম ভোল’ বলত। দীর্ঘদিন ধরে ও গাঁজা সেবন করত—এটা সবাই জানে। এখন হয়তো মন্ত্রী হওয়ার পর সব ছেড়ে দিয়েছে।”

রবি কিষেণ-এর অতীত, তাঁর বিলাসবহুল জীবনযাত্রা, আর অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্কের ওঠানামা—সব মিলিয়ে এই বিস্ফোরক স্বীকারোক্তি বলিউডে নতুন করে আলোচনার ঝড় তুলেছে!


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া