বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওলা, উবরের দাদাগিরি শেষ! কেন্দ্রের নতুন পদক্ষেপে দুঃসময় ঘনিয়ে আসছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির

AD | ২৭ মার্চ ২০২৫ ০০ : ২৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার শীঘ্রই ওলা-উবরের মতো অ্যাপ ক্যাব পরিষেবার আদলে একটি সরকারি ট্যাক্সি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। লোকসভায় ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করেছেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে শাহ জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির স্বপ্ন কেবল একটি স্লোগান নয়। তিনি বলেন, "সমবায় মন্ত্রক গত সাড়ে ৩ বছর ধরে এটিকে বাস্তবায়িত করার জন্য জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।" এই নবনির্মিত মন্ত্রকের প্রধান হিসেবে শাহের লক্ষ্য হল দেশজুড়ে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা।

লোকসভায় অমিত শাহ সমবায় মন্ত্রক গঠন এবং তার পরে মন্ত্রকের করা কাজের তালিকা তুলে ধরেন। শাহ বলেন, "সরকার আগামী কয়েক মাসের মধ্যে খুব শীঘ্রই ওলা-উবেরের মতো একটি সমবায় ট্যাক্সি প্ল্যাটফর্ম শুরু করতে চলেছে। যেখানে দুই চাকার গাড়ি, রিকশা এবং চার চাকার গাড়ি উপলব্ধ থাকবে। এর লাভ কোনও ধনী ব্যক্তি বা সংস্থার হাতে যাবে না। বরং সরাসরি চালকের কাছে যাবে।"

শাহ সংসদে আরও বলেন, "খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটি সমবায় বীমা সংস্থা গঠন করব। যা সারা দেশের সমস্ত সমবায় ব্যবস্থার বীমা করবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এই সংস্থা গঠনের পর অল্প সময়ের মধ্যেই এটি বেসরকারি খাতে বৃহত্তম বীমা সংস্থায় পরিণত হবে।"

যদি সরকারের প্রস্তাবিত এই নতুন সমবায় ট্যাক্সি প্ল্যাটফর্মটি চালু করা হয়, তাহলে ভারত বিশ্বের প্রথম দেশ হবে যেখানে বেসরকারি পরিবহন পরিষেবার পরিবর্তে সরকার-সমর্থিত সমবায় পরিষেবা প্রদান করা হবে। বিশ্বের অন্য কোনও দেশে এই ধরনের সমবায় ট্যাক্সি পরিষেবা পাওয়া যায় না। ভারতের সমবায় উদ্যোগের একটি সফল ইতিহাস রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল আমুল। যা ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী এবং বিশ্বব্যাপী অষ্টম বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থায় পরিণত করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া