বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আমি জানি না কী করব', আট কোটির আয়কর নোটিশ পেয়ে মাথায় হাত ফলের রস বিক্রেতার

AD | ২৭ মার্চ ২০২৫ ২২ : ১৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কোনও অর্থবর্ষের একটি নির্দিষ্ট সময়ে চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের আয়কর দিতে হয়। নইলে আয়কর বিভাগের থেকে কর দেওয়ার সমন পাঠানো হয়। বিভিন্ন পেশার মানুষের কর দেওয়ার হার বিভিন্ন। উত্তরপ্রদেশের আলিগড় জেলা থেকে একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে। জেলার এক ফলের রস বিক্রেতা মহম্মদ রইস ৭.৭৯ কোটি টাকার লেনদেনের জন্য আয়কর নোটিশ পেয়েছেন। আয়কর বিভাগের এই নোটিশ রইস এবং তাঁর পরিবারকে হতবাক করে দিয়েছে। নোটিশটিতে তাঁর প্যান কার্ড ব্যবহার করে ৭.৭৯ কোটি টাকার লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে।

আলিগড়ের সারাই রেহমানের তার ওয়ালি গলির বাসিন্দা এবং দিওয়ানি কাছেরিতে একটি জুসের দোকানের মালিক রইস। আয়কর বিভাগের ধারা ৩-এর আইটিও নৈন সিং-এর কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন। নোটিশটিতে ৭.৭৯ কোটি টাকার হিসাব বহির্ভূত লেনদেনের অভিযোগ রয়েছে। নৈন সিং স্পষ্ট করে জানিয়েছেন, রইসের প্যান কার্ডটি আয়কর বিভাগের সার্ভার থেকে তৈরি করা হয়েছিল। তদন্তে জানা গেছে যে ২০২১-২২ অর্থবছরে রইসের প্যান কার্ডের সঙ্গে ৭.৭৯ কোটি টাকার লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। এর ফলেই নোটিশ জারি করা হয়েছে।

এই মামলায় দীপক শর্মা নামে একজনেরও জড়িত থাকার কথা জানা গিয়েছে। পাঞ্জাবের এক বা দু'জন ফার্ম অপারেটরের জবানবন্দিতে জানা গিয়েছে, দীপক নির্দিষ্ট কিছু কাজ করার জন্য তাঁদের প্রতি মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা দেন। সন্দেহ করা হচ্ছে, পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় রইসের প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছিল।

দৈনিক ৪০০ টাকার বেশি আয় হয় না রইসের। আট কোটির আয়কর নোটিশ পেয়ে মাথায় হাত পড়েছে তাঁর। সাংবাদিকদের তিনি বলেন, ''নোটিশ পাওয়ার পর থেকে ঘুম উড়ে গিয়েছে। কী করব বুঝে উঠতে পারছি না।''

নোটিশ পাওয়ার পর, রইস তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে জানানো হয় যে তাঁর প্যান কার্ডটি নিয়ম অনুসারে ব্যবহার করা হয়েছে এবং রইসকে সেই নোটিশের জবাবদিহি করতে হবে। সব শোনার পর তাঁরা রইসকে পরামর্শ দেন যে একটি জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ দায়ের করে রাখা উচিত। যা এই কেলেঙ্কারির পিছনের মূল চক্রীকে খুঁজে বার করতে সহায়তা করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া