বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ মার্চ ২০২৫ ২১ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এমন কাণ্ড ঘটতে পারে বলে দুঃস্বপ্নেও ভাবেনি কেউ। সকালে উঠে ভয়ঙ্কর দৃশ্য দেখেই হাড়-হিম সকলের। বাড়ির একটি ঘরে পড়ে রয়েছে তিন নাবালিকা ও এক নাবালকের গলা কাটা দেহ! মেঝেতে জমে গিয়েছে রক্ত। আর পাশের ঘরেই ঝুলছে এক যুবকের দেহ। সম্পর্কে ওই চার জনের বাবা এই যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের রোজা থানার অন্তর্গত মানপুর চাচারি গ্রামে।
পাঁচ জনের অস্বাভাবিক মৃত্যুর পর প্রতিবেশী ও আত্মীয়পরিজন পুলিশে খবর দেয়। প্রাথমিত তদন্তের পর পুলিশ জানিয়েছে, ৩৬ বছর বয়সী ব্যক্তি তাঁর চার সন্তানকে প্রথমে গলা কেটে খুন করার পর আত্মহত্যা হয়েছেন।
পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, মানপুর চাচারি গ্রামের বাসিন্দা রাজীব কুমার তাঁর তিন মেয়ে, স্মৃতি (১২), কীর্তি (৯), প্রগতি (৭) এবং পাঁচ বছরের ছেলে ঋষভকে প্রথমে খুন করেন। বুধবার রাতে তাদের ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কাটেন রাজীব। এরপর তিনি বাড়ির অন্য ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মঘাতী হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজীবের বাবা এই হত্যার ঘটনাটি আবিষ্কার করেন। এক পুলিশ আধিকারিক বলেছেন, "এ দিনসকালে রাজীব যখন দরজা খুললেন না, তখন তাঁর বাবা ছাদে উঠে সিঁড়ি দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েন। তারপরই সব জানাজানি হয়ে যায়।"
Shahjahanpur, Uttar Pradesh: An incident occurred in Manpur Chacheri village. Rajiv, a local resident, brutally killed his four children by slitting their throats before hanging himself. His wife was at her maternal home, and his grandfather discovered the scene in the morning.… pic.twitter.com/k06fmvhrGO
— IANS (@ians_india) March 27, 2025
পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, এক বছর আগে একটি দুর্ঘটনায় রাজীবের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তিনি চিকিৎসাধীন ছিলেন। আঘাতের কারণে তিনি সহজেই উত্তেজিত হয়ে পড়তেন। তাঁর স্ত্রী গত মঙ্গলবার বাপের বাড়ি চলে গিয়েছিলেন। ঘটনার কারণ এখনও নিশ্চিত নয় বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, রাজীব তাঁর সন্তানদের হত্যা করার আগে অস্ত্রে শান দিতে একটি স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং স্যান্ডপেপার উদ্ধার করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?